রাজ্যের অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই লক্ষাধিক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা পৌঁছে গিয়েছে। তবে এখনও যাঁদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি, তাঁদের জন্য সুখবর। প্রশাসনের দাবি, যাঁদের আবেদন যাচাই সম্পূর্ণ হয়েছে এবং নাম পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে, তাঁরা ১ জুলাইয়ের মধ্যে জুন মাসের বকেয়া টাকা পেতে পারেন।
জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। আবেদনকারীরা ঘরে বসেই নিজেদের স্ট্যাটাস যাচাই করতে পারবেন। এর জন্য সামাজিক সুরক্ষা পোর্টালে লগ ইন করে ‘Track Application Status’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে আবেদন সংক্রান্ত তথ্য ও টাকা জমার বর্তমান অবস্থা দেখা যাবে।
যাঁদের আবেদন অনুমোদিত হয়েছে কিন্তু এখনও টাকা পাননি, তাঁদের নিয়মিত পোর্টালে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন ও ভেরিফিকেশন সম্পূর্ণ থাকলে আগামী পর্যায়ে তাঁদের অ্যাকাউন্টেও ভাতার টাকা জমা হতে পারে।







