অফবিটরাজ্য

মায়ের স্বপ্নাদেশ পেয়েই শুরু পুজো, জানুন ঝাড়গ্রামের এই শ্মশান কালীর ঐতিহ্যপূর্ন পুজোর ইতিহাস

সুবর্ণরেখা নদী গর্ভ থেকে পাওয়া পিতলের প্রতিমা ও মায়ের স্বপ্নাদেশ পেয়ে শ্মশান কালীর ঐতিহ্যপূর্ন পুজো হয়ে চলেছে ৪৩ বছর ধরে। পাশে রয়েছে ওড়িশার এক ভক্তের দেওয়া তেরো ফুটের কষ্টি পাথরের শ্বশান কালির মুর্তি। এখানে পুজোয় বলি দেওয়া হয় পাঁঠার মাংস ও মদ দিয়ে দেবীর বিশেষ ধরনের ভোগ তৈরি হয়। ঝাড়গ্রামের বেলিয়াবেড়ার আঁন্ধারিয়া গ্রামের বৈচিত্র্যপূর্ণ এই পুজো এখন পারিবারিক থেকে সার্বজনীন রূপ পেয়েছে। আঁন্ধারিয়া গ্রামের এই পুজোয় তিন প্রদেশের পূর্নার্থীরা আসেন। পুজোর দিন সীমান্ত বাংলা ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও ওড়িশার ভক্তদের সমাগম হয়। এবার এই পুজো ৪৪ তম বর্ষে পড়ল। আঁন্ধারিয়া গ্রামের পানিগ্রাহী পরিবারের বয়স্ক কর্তা বিনোদ পানিগ্রাহী এবং তাঁর দুই ছেলে শিবশঙ্কর ও কালিশংঙ্কর পানিগ্রাহী দেবির পুজোপাঠ করেন।

আঁন্ধারিয়া শ্বশানকালি মন্দিরের প্রবীন পুরোহিত বিনোদ পানিগ্রাহী বলেন, “সুবর্নরেখা নদীতে স্নান করতে গিয়ে পিতলের কালি মূর্তি পাই। এরপর স্বপ্নাদেশ পেয়ে মাটির কুঁড়ে ঘরে পুজো শুরু হয় এবং মায়ের আরাধনা শুরু হয়। এখন ভক্তদের দানে দেবির পাকা মন্দির হয়েছে। এখন বছরের সব দিনই পুজো হয়ে আসছেন এই জাগ্রত মা।”

পুজোর দিন বাদ্যযন্ত্র সহকারে সংকীর্তন করে শ্বশান কালির ঘট আনেন প্রধান পুরোহিত বিনোদ পানিগ্রাহী ও তাঁর সহযোগী পুরোহিতরা। পুজোর দিনে মা কে এখানে চামুণ্ডা রূপে, কালভৈরবী রূপে পুজো করা হয়। ঘট নিয়ে আসার সময় দর্শনার্থীদের নজরে পড়ার মতো ভিড় হয়। তারপর পুজো শুরু হয় দেবির। এছাড়াও পুজোয় ফল, মিষ্টি ছাড়াও ভক্তদের মানসিক করা পাঠার বলি দেওয়া হয়। সেই বলি দেওয়া পাঠার মাংস, চালকুমড়ো আর মদ ইত্যাদি দিয়ে দেবির ভোগ হয়। বলি দেওয়া পাঠার মাংস দেওয়া ভোগ দিয়ে প্রায় পাঁচশো জনকে মন্দির প্রাঙ্গণে ভোজন করানো হয় পরের দিন। খাওয়ানো হয় খিচুড়ি ভোগও। আগে দু’তিন দিন ধরে যাত্রা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হত। তবে তিন প্রদেশের মানুষের কাছে এই জনপ্রিয় কালি পুজো এবারও হচ্ছে জাঁকজমকপূর্ণ ভাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.