বিনোদন

প্রয়াত ‘থ্রি ইডিয়টস্’ খ্যাত অভিনেতা

বছরের শুরু থেকেই ফিল্মি দুনিয়ায় নক্ষত্র পতন হতে দেখা যাচ্ছে। আবারও সেই তালিকায় যুক্ত হল নতুন নাম। প্রয়াত হলেন অভিনেতা মাধব ভেজ। ৮৬ বছর বয়সেই জীবনাবসান ঘটল তাঁর। বার্ধক্য জনিত কারণেই অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

থিয়েটার দিয়েই অভিনয় যাত্রা শুরু করেছিলেন মাধব। একটি চরিত্রের জন্য বহু চর্চিত হন তিনি, তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ১৯৫৩ সালে ‘শ্যামছি আই’ ছবিতে বাচ্চা শ্যামের ভূমিকা দিয়ে বড়ো পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। বহু মারাঠি ছবিতে কাজ করতে দেখা গেছে অভিনেতাকে। শুধু মারাঠি নয়, বেশ কিছু বলিউড ছবিতেও কাজ করেছেন মাধব যার মধ্যে উল্লেখযোগ্য হল- ‘থ্রি ইডিয়েটস’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘ছপ্পোর ফারকে’ ইত্যাদি। ‘থ্রি ইডিওটস’ ছবিতে আলি ফজল-এর বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি ইংরেজি সাহিত্যের প্রফেসরও ছিলেন এই অভিনেতা। মাধব ভেজের মৃত্যুতে গভীর শোকে রয়েছে মারাঠী ফিল্ম ইন্ডাস্ট্রি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.