রাজ্য

সাত সকালে নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম গেদে দক্ষিণপাড়া মোড় সংলগ্ন একটি সাইবার কাফেতে ইডির হানা

আবারও সাত সকালে নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম গেদে দক্ষিণপাড়া মোড় সংলগ্ন একটি সাইবার কাফেতে ইডির হানা। কিছুদিন আগে ঠিক এই ভাবেই গেদের উত্তর পাড়ায় হানা দিয়েছিল ইডি। পাসপোর্ট জালিয়াতি কান্ডে আবার সজাগ ইডি। তারা আজ ভারত বাংলাদেশ সীমান্তের গেদে দক্ষিণপাড়ায় একটি সাইবার ক্যাফেতে সকাল সাড়ে নটায় দোকান মালিক পিনাকী মজুমদারের ক্যাফেতে হাণা দেয়। গোপন সূত্রে জানা যায়, এই ক্যাফেতে স্কুল কলেজের ফর্ম ফিলাপ, ইলেকট্রিক বিল কাস্ট সার্টিফিকেট ও অনলাইনে পাসপোর্ট সহ একাধিক কাজকর্ম চলত। ইডি আধিকারিকরা সাইবার ক্যাফের কম্পিউটার ল্যাপটপ খতিয়ে দেখার পাশাপাশি টাকা লেনদেনের ব্যাপারগুলো খতিয়ে দেখে।পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে দোকান মালিক জড়িত কিনা তা তদন্ত করে দেখতেই এই অভিযান। এদিন সকালে চার জন ইডি আধিকারিক সহ চারটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী সমেত হাজির হন ইডি আধিকারিকরা। তারা বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করেছে। পাসপোর্ট জালিয়াতির সঙ্গে তার সূত্র আছে কিনা তাও খতিয়ে দেখেছে ইডি আধিকারিকেরা। টানা ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে সঙ্গে করে নিয়ে যায় এটি আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.