বাংলায় SIR না হলে , রাষ্ট্রপতি শাসন জারি হবে রাজ্যে ! নাগরাকাটায় দুর্গতদের সাথে দেখা করতে গিয়ে , আবার SIR নিয়ে বিতর্ক উস্কে দিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু এর হুঙ্কার , “বাংলা SIR করতে না দিলে রাষ্ট্রপতি শাসন হবে। SIR হলে বাংলাদেশি ও ভূতুড়ে ভোটারের নাম বাদ যাবে।” পাশাপাশি তিনি আশ্বাস যোগান , ভারতীয় মুসলিম ভোটারদেরও। তারপরেই তিনি বলেন , ২৬ এর নির্বাচনে বিজেপিই ক্ষমতায় আসবে।
তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আবার পাল্টা বলেছেন , “শুভেন্দুবাবু তো নিজেই সব ঠিক করে ফেলছেন। ভারতের আর আইন, সংবিধান বলে কিছু নেই। নির্বাচন কমিশনেরই বা ভূমিকা কী?”
বর্তমানে SIR নিয়ে কার্যত তুঙ্গে বাংলার রাজ্য রাজনীতি। শাসক বনাম বিরোধী এবং শাসক বনাম নির্বাচন কমিশন সংঘাত লেগেই আছে SIR নিয়ে। উল্লেখ্য , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ইতিমধ্যেই শোনা গিয়েছে SIR বিরোধী সুর। মুখ্যমন্ত্রীর হুঙ্কার , SIR এ বাংলা থেকে একজনের নাম ব্যাড গেলেও বুঝে নেবেন তিনি। সূত্রের খবর।, নভেম্বরের শুরুতে আবার SIR এর বিরুদ্ধে পথে নামতে পারে রাজ্যের শাসক দল।







