রাজ্য

মূল্য নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের তৎপরতা: বাজারে ঘুরে দেখল প্রশাসন

যুদ্ধকালীন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত টাস্ক ফোর্স ইতিমধ্যেই একাধিক বাজার পরিদর্শন শুরু করেছে। উদ্দেশ্য একটাই—চাল, ডাল, নুন, তেল, শাকসবজি, মাছ, মাংস, ডিম প্রভৃতি প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের দাম যেন অযৌক্তিকভাবে না বাড়ে এবং সাধারণ মানুষ যাতে বিপাকে না পড়েন।

গত কয়েকদিন ধরেই টাস্ক ফোর্সের সদস্যরা শহরের বিভিন্ন খুচরো ও পাইকারি বাজার ঘুরে পণ্যের বর্তমান মূল্য পর্যবেক্ষণ করছেন। কোথাও অস্বাভাবিক দামবৃদ্ধি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিক্রেতাদের সতর্ক করছেন এবং নির্দেশ দিচ্ছেন নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে। সেই সঙ্গে যারা এই সংকটের সুযোগে কালোবাজারি করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও কড়া নজরদারি চালানো হচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে আজ উল্টোডাঙ্গা খুচরো ও পাইকারি বাজার ঘুরে দেখেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। বাজারে আজকের সবজি ও মাছের দর ছিল যথাক্রমে—আলু ২০-২৫ টাকা, পেঁয়াজ ২৫-৩০ টাকা, রসুন ও আদা ১০০ টাকা, টমেটো ৩০ টাকা, পটল ২০ টাকা, বেগুন ৮০ টাকা, উচ্ছে ৬০ টাকা এবং ঢেঁড়স ৫০ টাকা প্রতি কেজি। মাছের মধ্যে রুই ১৫০ টাকা, কাতলা ২০০ টাকা, ইলিশ ৮০০-১২০০ টাকা ও গলদা চিংড়ি ১২০০-১৪০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের মধ্যে মুরগির ডিম ৬ টাকা ও হাঁসের ডিম ১২ টাকা।

সরকারের এই পদক্ষেপে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও বাজারে নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.