রাজ্য

আরজি কর কাণ্ডের প্রতিবাদের মাঝেই মমতাকে সমর্থন শত্রুঘ্ন সিনহার, কী বলছেন তিনি এই বিষয় নিয়ে?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে শোরগোল। তিলোত্তমার বিচার চেয়ে কেটে গেছে এক মাস। রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু বিশিষ্ট ব্যক্তিরা। কোথাও কোথাও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও উঠে এসেছে।

এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাঁর সমর্থনে বললেন আসানসোলের তৃণমূল সাংসদ ও বিখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

রবিবার শত্রুঘ্ন সিনহা বলেন, এই অপরাধের জন্য মুখ্যমন্ত্রীকে দোষারোপ করা উচিত নয়। তিনি ধর্ষণ-বিরোধী বিল পাশের জন্য মমতার প্রশংসা করেন এবং বলেন, “আমিও চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করি। একইসঙ্গে মমতাজি যে ধর্ষণ-বিরোধী বিল এনেছেন, তা ঐতিহাসিক। ঘটনাটি খুবই মর্মান্তিক। কিন্তু, এর জন্য কোনও মুখ্যমন্ত্রীকে দোষারোপ করা ঠিক নয়।”
বিষয়টিকে রাজনীতিকরণ করা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন তিনি।

রাজ্যের বিধানসভায় পাশ হওয়া ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিলটিকে দ্রুত পাশ করানোর আবেদন জানান শত্রুঘ্ন সিনহা। মমতার পদত্যাগের দাবিরও বিরোধিতা করেন তিনি।

এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা টেনে নিয়ে এসে বলেন, “রাজ্যপাল এবং কেন্দ্রকে আবেদন করব, ধর্ষণ-বিরোধী বিলটিকে সমর্থন করুন এবং দ্রুত পাশ করান। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করাও ঠিক নয়। এটাই যদি মানদণ্ড হয়, তাহলে মণিপুর, হাথরস, উন্নাও, কাঠুয়ার মতো ইস্যুর জন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।”

তবে বর্তমান পরিস্থিতিতে যখন অনেকেই তৃণমূলের পদ ছাড়ার কথা বলছেন। এই অবস্থাতেও আরজি কর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াছেন শত্রুঘ্ন সিনহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.