রাজ্য

একের পর এক আকর্ষণের ঢালি নিয়ে রেড রোডের কুচকাওয়াজে হাজির সেনাবাহিনী, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা মমতার

প্রজাতন্ত্র দিবসের দিনে রেড রোডের অনুষ্ঠানে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যপাল সিভি আনন্দ বোস ছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিত্বদের। অনুষ্ঠানের জন্য রেড রোড সহ ধর্মতলার বিভিন্ন রাস্তায় ছিল কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা। নির্ধারিত সময়ে শুরু রেড রোডের অনুষ্ঠান। রাজ্য পুলিশের প্রশিক্ষিত বাহিনী, সেনাবাহিনীর একাধিক ইউনিট যোগদান করে রেড রোডের কুচকাওয়াজে।

একের পর এক বিশেষ আকর্ষণে মোড়া ছিল এদিনের রেড রোডের অনুষ্ঠান। রেড রোডের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল পুরুলিয়া সৈনিক স্কুল, মিত্র ইনস্টিটিউশন, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, উচ্চ বালিকা বিদ্যামন্দির বড়িশা, লোরেটো হাউসের পড়ুয়ারা । এর সাথে ছিল ব্যান্ড পার্টিও। বিশেষ নৃত্য প্রদর্শনী হয়েছিল এই অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে বিশেষ চমক ছিল ভৈবর বাহিনী। শত্রু দেশের উপর কমসময়ে আক্রমণ করতে সক্ষম এই বাহিনীকে।

২৪ ঘণ্টা উইনিফর্ম পড়ে , হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তৈরি ভৈবর বাহিনী । নির্দেশ আসতেই ঝাঁপিয়ে পড়তে হবে শত্রুদেশের উপর , এমনভাবেই তৈরি করা হয়েছে ভৈবর বাহিনীকে। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর, রাজস্থান এবং উত্তর-পূর্ব ভারতের লাইন অফ কন্ট্রোল ও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ‘ভৈরব ব্যাটেলিয়ন’ কে মোতায়েন করা হয়েছে। রেড রোডের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল সেনাবাহিনীর উভচর যানও। এই যানটিকে ইতিমধ্যেই একাধিক জায়গায় কাজে লাগিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এছাড়াও রেড রোডের কুচকাওয়াজে ছিল ভারতীয় সেনার পঞ্চনাগ বাহিনী, ভারতীয় সেনার রোবটিক মিউল।

রেড রোডে অনুষ্ঠানের আগে সমাজ মাধ্যমে রাজ্যবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন , “দেশের সংবিধানের মূল মূল্যবোধ— ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার সময় এসেছে।” পাশাপাশি, তিনি আরো বলেন, ”আজ আমার এক পুরোনো প্রবাদ মনে পড়েছে— চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূলমন্ত্র। সাধারণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে আজ সমষ্টিগত সতর্কতাই সবচেয়ে বেশি প্রয়োজন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.