[12/28, 12:55] Prasenjit Sir 1: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের যোগ্য উত্তরসূরি বলে বিরোধীদের একের অপর এক তোপের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন সেই আক্রমণের পালটা আক্রমণে সামিল হন তিনি। ব্রাত্যর কথায়, ‘আমি বলেছি, মমতা সব ধর্ম, বর্ণকে একসঙ্গে নিয়ে চলার কথা বলেন। তাই আমি ওই কথা বলেছি।’
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীচৈতন্যর সঙ্গে তুলনা টানায় হকচকিয়ে যান সবাই। রাজ্যে আর এক মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন। তাঁরও ভূয়সী প্রশংসা শোনা যায় শিক্ষামন্ত্রীর কণ্ঠে। ব্রাত্যর উবাচ, ‘এখানে দারুণ আয়োজন করা হয়েছে। প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগ প্রশংসনীয়। আমি জোর গলায় বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের সদস্য ছাড়া কারও মাথায় এই পরিকল্পনা আসবে না। স্বপনদাকে এমন অনুষ্ঠান আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ।’
সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তবব্য, ‘কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন চৈতন্যদেবের উত্তরসূরি, কখনও বলবেন মা সারদা। কখনও তাঁর পায়ের নীচে বিবেকানন্দ, কখনও রবীন্দ্রনাথের ছবি রাখবেন। এত তির্যক মনোভাব কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বললেই হয়। আমরা তা-ই মনে করি। আরও মনে করি, উনি সততার প্রতীক কিন্তু সেটা লেখেন না!’







