‘১ মাস তো হয়ে গেল। আজ ৯ তারিখ। এক মাস, এক দিন। একত্রিশে মাস গিয়েছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন। উৎসবে ফিরে আসুন। আর সিবিআইকে বলব তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআই-এর হাতে। নির্যাতিতার পরিবারকে বিচার দিন’, মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সভাঘরে বৈঠকে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান রাজ্যের মন্ত্রীরা। উপস্থিত বিভিন্ন দফতরের বিশেষ সচিব, সচিব পর্যায়ের আধিকারিকরা। ভার্চ্যুয়ালি উপস্থিত, জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনার।
মুখ্যমন্ত্রীর উবাচ, ‘পুলিশ সারারাত পাহারা দেয়। পুজো থেকে দুর্যোগ, সবক্ষেত্রে পাহারা দেয়। প্রতিদিন রাতে যদি আপনারা রাস্তায় থেকে… অনেক মানুষ তো বিড়ম্বনাতেও পরে। এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন। মাইক লাগালে ঘুমের সমস্যা হয়। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নিয়ম আছে ডেসিবেল নিয়ে। তারপরও আমরা সব ছেড়ে দিয়েছি।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘কলকাতা পুলিশ কমিশনার নিজে এসেছে আমার কাছে পদত্য়াগ করার জন্য। গত সাতদিন আগে। এসেছে। সামনে পুজো। ল’ অ্যান্ড অর্ডার তো যে থাকবে দায়িত্বে তাকে জানতে হবে। পুজোর সময়। কিছুদিন ধৈর্য ধরলে কী হয়? আপনারা ঠিক করবেন সবাইকে বদলাতে হবে? আপনি ১০টা দাবি দিতে পারেন। আমি ৫টা করতে পারি, ৫টা নাও করতে পারি।’






