ভ্রমণপিপাসু ভারতীয়দের জন্য এল সুখবর। আর হয়তো ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন হবে না। Henley Passport Index-এর ২০২৫ সালের সদ্যপ্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতীয় পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৫৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় পাসপোর্টের বর্তমান অবস্থান ৮১তম, যা খুব উচ্চস্থানে না হলেও, ৫৮টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি।
৫৮টি দেশের তালিকায় আরও রয়েছে— ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মরিশাস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, বার্বাডোস, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ইথিওপিয়া, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, ইরান, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাতি, মালয়েশিয়া, মাইক্রোনেশিয়া, মঙ্গোলিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, মায়ানমার, নামিবিয়া, নিউয়ে, পালাউ, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সেনেগাল, লাওস, ম্যাকাও, মাদাগাস্কার, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু, বানুয়াতু, জিম্বাবুয়ে, মার্শাল দ্বীপপুঞ্জ এবং কম্বোডিয়া।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি, সব দেশে একই নিয়মে প্রবেশ করা যায় না। কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা নিতে হতে পারে অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) দরকার হতে পারে। তাই যাত্রার আগে সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া অত্যন্ত জরুরি। বিশ্বজুড়ে ভ্রমণের পথ অনেকটাই সহজ করে তুলেছে এই নতুন সুযোগ। ভারতীয় পর্যটকদের জন্য এটা নিঃসন্দেহে এক যুগান্তকারী পদক্ষেপ।







