সম্পূর্ণ প্রাকৃতিক এবং পুষ্টিকর উপাদানে ভরপুর মধু শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না। এটি ত্বক আর চুলের জন্য খুব কার্যকরী। আদিকাল থেকেই রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে মধু। তবে আপনি জানলে অবাক হবেন শুধু ত্বক না চুলের ক্ষেত্রেও মধু খুব উপকারী।
চলুন দেখে নেওয়া যাক কিভাবে চুলের যত্নে মধু ব্যবহার করবেন।
১. বর্তমান সময়ে চুল হাইলাইট করা ফ্যাশন হয়ে দাড়িয়েছে। কিন্তু এইসমস্ত রাসায়নিক রং চুলের ক্ষতি করে। তবে আপনি যদি প্রাকৃতিকভাবে চুল হাইলাইট করতে চান তাহলে মধু ব্যবহার করতে পারেন। এতে চুলের রঙ হালকা হয়।
২. শ্যাম্পু করার পর আমরা অনেকেই চুলে কন্ডিশনার লাগাই। তবে এই মধু একধরনের প্রাকৃতিক কন্ডিশনার। হাফ মগ জলে কিছুটা মধু মিশিয়ে নিলেই তৈরি হয়ে কন্ডিশনার। এবার শ্যাম্পু করার পর ওটা মেখে নিন। এতে চুল নরম আর ঝলমলে হবে।







