খেলাধুলা

ধর্মশালার দুঃস্বপ্ন! ভারত-পাক সংঘর্ষে আর আইপিএলমুখী হচ্ছেন না দিল্লির ক্রিকেটার

ধর্মশালার এক উত্তপ্ত সন্ধ্যা বদলে দিল এক তরুণ বিদেশি ক্রিকেটারের আইপিএল যাত্রাপথ। ৮ মে পঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের মধ্যেকার ম্যাচ চলাকালীন হঠাৎ ভারত-পাক সীমান্ত সংঘাতের আশঙ্কায় খেলা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। খেলোয়াড়দের দ্রুত নিরাপদে হোটেলে ফিরিয়ে নেওয়া হয়। সেদিনের সেই চাপা আতঙ্ক এখনো বয়ে বেড়াচ্ছেন দিল্লির অস্ট্রেলীয় ব্যাটার জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক।

মাত্র ২২ বছরের ম্যাকগার্ক সেই ঘটনার পর এতটাই ভয় পেয়েছেন যে আর ভারতের মাটিতে ফিরে আসতে চাইছেন না। দিল্লি টিম ম্যানেজমেন্টকে ইতিমধ্যে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। তার জায়গায় দলে যোগ দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

ম্যাকগার্কের শৈশবের কোচ শ্যানন ইয়ং জানিয়েছেন, ওই ঘটনার সময় জেক মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিল। ধর্মশালায় উপস্থিত থাকা ইয়ং বলেন, “ওর শরীর আগের দিন থেকেই ভাল ছিল না। তারপর ওই পরিস্থিতি পুরোপুরি ভেঙে দেয় ওকে। বয়সে ছোট বলেই এমন সিদ্ধান্তে দোষের কিছু নেই। একজন অভিভাবকের মতো ওকে আমি সমর্থন করছি।”

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা শুধু একজন ক্রিকেটার নয়, গোটা আইপিএল-এর বিদেশি প্লেয়ারদের মধ্যে একধরনের ভয়ের বাতাবরণ তৈরি করতে পারে। পঞ্জাব কিংসের স্কোয়াডে থাকা চার অজি ক্রিকেটারই এই মুহূর্তে চিন্তায় রয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে ট্রেভিস হেড ও প্যাট কামিন্স জানিয়েছেন, তাঁরা ফিরছেন।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—আইপিএল-এর নিরাপত্তা কতটা নিশ্চয়তা দিতে পারছে বিদেশি খেলোয়াড়দের? আর এই আতঙ্ক কি ভবিষ্যতে আরও বড় প্রভাব ফেলবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.