নিজস্ব সংবাদদাতা : বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা ভিন গ্রহে পাড়ি দিচ্ছে সেখানে আমাদের নীল গ্রহ পৃথিবীর বহু জিনিস আজও অনাবিষ্কৃত হয়ে রয়ে গেছে। আমাদের এই পৃথিবীতে এমন বহু জিনিস রয়েছে যেগুলো বিজ্ঞানীরা অনেক চেষ্টার পরেও আবিষ্কার করতে পারেনি। যেগুলো আজও মানবজাতির কাছে রহস্যময় হয়ে আছে। জানবো কি সেই রহস্য গুলো ?
1.সেই রহস্যগুলির মধ্যে প্রথমটি হল গিজার গ্রেট পিরামিড। এটি বৃহত্তম প্রাচীন মিশরীয় পিরামিড। এটি ফারাও খুফুর সমাধি নামে বেশি পরিচিত। পৃথিবীর সবচেয়ে রহস্যময় নিদর্শনগুলির মধ্যে এটি একটি। কারন এই পিরামিড তৈরি করতে ২ হাজার কেজি থেকে ৪৫ হাজার কেজি পর্যন্ত ওজনের পাথর ব্যবহার করা হয়েছিল। কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে একটি ক্রেন দিয়ে সর্বোচ্চ ২০ হাজার কেজি ওজনের পাথর তোলা যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সেই সময় পিরামিড তৈরীতে কিভাবে এতো বেশি ওজনের পাথর তোলা হয়েছিল?
2.দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা নামক দেশে এক রহস্যময় হ্রদ রয়েছে।যার নাম মারাকাইবো হ্রদ। যেই হ্রদের ওপর সারাক্ষন বজ্রপাত হয়।প্রতি বছর হ্রদটিতে প্রতি বর্গকিলোমিটার এলাকার উপর গড়ে প্রায় ২৩৩টি বজ্রপাত হয়।এছাড়াও প্রতি বছর গড়ে ২৯৭ দিন-রাত্রিকালীন বজ্রঝড় সৃষ্টি করে এই হ্রদটি। কিন্তু এতোগুলো বজ্রপাতের সৃষ্টির রহস্য এখনও বিজ্ঞানীরা জানতে পারেনি।
3.শ্রীলঙ্কায় একটি পাহাড় রয়েছে। যা শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত । এই পর্বত চূড়াটি বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র স্থান।এই পাহাড়ের চূড়ায় একটি পায়ের ছাপ আছে যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের। আবার হিন্দুরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি দেবাদিদেব মহাদেবের। এবং অন্যদিকে মুসলিম ও খ্রিষ্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব আদম এর পদচিহ্ন।কিন্তু এই বিশালাকার পায়ের ছাপটি কার বা কিকরে তৈরি হল তা নিয়ে এখনও রহস্যই রয়ে গেছে।







