নিজস্ব সংবাদদাতা: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন ভালো দিক রয়েছে,তেমনি অন্যদিকে এর খারাপ দিক ও রয়েছে। সময় মতো সাবধানতা অবলম্বন না করলে বিপদ অনিবার্য।তাই এবার গুগল ক্রোম (Google Chrome) ইউজারদের জন্য সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় সরকার। যত তাড়াতাড়ি সম্ভব ব্রাউজার আপডেটের পরামর্শ দেওয়া হয়েছে। ভারতে সরকারের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে কাজ করে বা CERT-In (Computer Emergency Response Team ) দল সম্প্রতি গুগল ইউজারদজন্য এই সতর্কবার্তা জারি করেছে।
CERT-In জানিয়েছে, গুগল ক্রোমের নির্দিষ্ট কিছু ভার্সানে একাধিক সমস্যা দেখা দিয়েছে। যার জেরে ইউজারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সংকটে পড়তে পারে তাঁদের ব্যক্তিগত তথ্য। বিশেষত বিভিন্ন ফিশিং অ্যাটাক, ডেটা ব্রিচ, ম্যালওয়্যার ইনফেকশন এই ধরনের যাবতীয় সমস্যা লক্ষ্য করা গিয়েছে। তাই ইউজারদের অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন।
কী ধরনের বিপদে আশঙ্কা করা হচ্ছে
গুগল ক্রোমের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে একাধিক সমস্যা। যেমন- prompts, Web Payments API, SwiftShader, Vulkan, Video, WebRTC- এইসব ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। একজন হ্যাকার ইউজারকে বিপদে ফেলার জন্য ভিডিও কিংবা পিডিএফের মাধ্যমেও ওভারফ্লো তৈরি করতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য হল গুগল ক্রোমের বিভিন্ন ক্ষেত্রের দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা আপনাকে কোনও ম্যালিসিয়াস ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। এই ধরনের ফাঁদে একবার পা দিলে বিপদ নিশ্চিত। যদি একজন ইউজার গুগল ক্রোমের মাধ্যমে একটি ম্যালিসিয়াস ওয়েবসাইটে পৌঁছে যান তাহলে হ্যাকাররা খুব সহজে ওই ইউজারের কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।
কারা বিপদে পড়তে পারেন
উইন্ডোজের ক্ষেত্রে গুগল ক্রোমের 115.0.5790.170/.171- এর আগের ভার্সান ব্যবহার করলে সমস্যায় পড়তে পারেন ইউজাররা। অর্থাৎ গুগল ক্রোমের সঠিক ভার্সান ব্যবহার হচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে।
Linux এবং Mac – এর ক্ষেত্রে ইউজাররা যদি Prob ক্রোমের-115.0.5790.170 এর আগের ভার্সান ব্যবহার করে, তাহলে তারা সমস্যায় পড়তে পারেন।
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন
CERT-In যতো শীঘ্র সম্ভব গুগল ক্রোম আপডেট করার পরামর্শ দিয়েছে। অর্থাত্ ইউজারদের ডিভাইসে যেন গুগল ক্রোমের একদম লেটেস্ট আপডেট যুক্ত থাকে সেই দিকেই নজর দিতে বলা হয়েছে।নাহলে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। আর্থিক প্রতারণার শিকারও হতে পারেন ইউজাররা। অতএব সময় থাকতে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।







