রাজনীতি

‘উত্তর-পূর্বের রাজ্যগুলি কংগ্রেসের কাছে ছিল এটিএম’ বিধানসভা ভোটের পূর্বে অকপট প্রধানমন্ত্রী

উত্তরপূর্ব ভারতকে এটিএম হিসাবে ব্যবহার করে কংগ্রেস। কংগ্রেস উক্ত এলাকায় কোনও উন্নয়ন না করে, উন্নয়নের টাকা নিজেদের পকেটে ভরেছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, নাগাল্যান্ডের ডিমাপুরের চুমুকেডিমাতে সভা করতে এসে এমনই বিস্ফোরক মন্তব্যে সামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর কথায়, ‘দিল্লির কংগ্রেস নেতারা কোনওদিন নাগাল্যান্ডের দিকে তাকাননি। তাঁরা এই এলাকার স্থায়িত্ব এবং উন্নতির দিকে কোন গুরুত্ব দেননি।’ রাজীব গান্ধীর প্রসঙ্গ টেনে তাঁর সংযোজন, ‘আমাদের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, কেন্দ্র ১ টাকা বরাদ্দ করলে গ্রামে ১৫ পয়সা এসে পৌঁছায়। বাকি টাকা মাঝপথে হাওয়া হয়ে যায়। কিন্তু আমাদের আমলে পুরো টাকাটাই গ্রামে আসে। মানুষের উন্নয়নের কাজে ব্যয় করা হয়।’

আসন্ন ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ডে হবে বিধানসভা নির্বাচন। ৬০ আসনের এই বিধানসভা ভোটে ন্যাশনাল ডেমেক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সঙ্গে জোট করে লড়ছে পদ্মশিবির। ২০১৮ সালে নির্বাচনের পরও বিজেপির সমর্থনে সরকার গঠন করেছিল এনডিপিপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এনডিপিপি-র নেইফিউ রিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.