রাজ্য

তৎকাল টিকিটে ভরসা বাড়াতে আধার প্রমাণীকরণ বাধ্যতামূলক করতে চলেছে রেল!

তৎকাল টিকিট বুকিংকে আরও স্বচ্ছ ও ব্যবহারকারী-কেন্দ্রিক করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। দ্রুত টিকিট বুকিংয়ের ক্ষেত্রে জালিয়াতি ও এজেন্টদের দৌরাত্ম্য রুখতে এবার বাধ্যতামূলক করা হচ্ছে ই-আধার ভিত্তিক প্রমাণীকরণ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই সামাজিক মাধ্যমে (টুইটার) এ এই ঘোষণা করেছেন।

তিনি জানিয়েছেন, এই নতুন ব্যবস্থা চালু হলে প্রকৃত যাত্রীরা সময়মতো নিশ্চিত তৎকাল টিকিট পেতে সক্ষম হবেন। রেলওয়ের লক্ষ্য, এমন একটি সিস্টেম তৈরি করা যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে । ধারণা করা হচ্ছে, এই মাসের শেষের দিকেই চালু হতে পারে এই নতুন নিয়ম।

বর্তমানে IRCTC-র প্ল্যাটফর্মে প্রায় ১৩ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন, তবে তাঁদের মধ্যে মাত্র ১০ শতাংশের অ্যাকাউন্ট আধার যাচাইকৃত। এই প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ তৎকাল বুকিংয়ে আধার-ভিত্তিক ওটিপি যাচাই বাধ্যতামূলক করতে চাইছে।

নতুন নিয়ম অনুসারে, শুধুমাত্র আধার যাচাইকৃত IRCTC অ্যাকাউন্ট থেকেই তৎকাল টিকিট বুক করা যাবে। এর ফলে প্ল্যাটফর্মে ভুয়ো অ্যাকাউন্ট ও অননুমোদিত এজেন্টদের দৌরাত্ম্য কমবে। সেই সঙ্গে, সাধারণ যাত্রীরা তাঁদের প্রয়োজনের সময়ে ন্যায্যভাবে টিকিট পাওয়ার সুবিধা পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.