বিদেশ

পাকিস্তানে ভূকম্পনের জেরে আতঙ্ক, পারমাণবিক অস্ত্র পরীক্ষার জল্পনা ঘনীভূত

পাকিস্তানের মালির, লান্দি ও কায়েদাবাদের মতো গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। উল্লেখযোগ্যভাবে, এই অঞ্চলগুলি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের একেবারে নিকটে, ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে—তবে কি গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে ইসলামাবাদ?

১ জুন বিকেল ৫:৩৩ মিনিটে মালি অঞ্চলে ৩.৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এর জেরে মালি সংশোধনাগারের একটি দেওয়াল ভেঙে পড়ে এবং সেখান থেকে অন্তত ২১৬ জন বন্দি পালিয়ে যায় বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। ২ জুনেও একাধিক মৃদু কম্পন হয়েছে, যেগুলির বেশিরভাগই ছিল অগভীর এবং জনবসতির অত্যন্ত কাছাকাছি।

পাকিস্তানের আবহাওয়া ও ভূতাত্ত্বিক বিভাগ সূত্রে জানানো হয়েছে, এই ভূমিকম্পগুলির মূল কারণ লান্ধি ফল্ট লাইনের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা। এখন এই অঞ্চল থেকে ধীরে ধীরে শক্তি নির্গত হচ্ছে এবং তার ফলেই একাধিক মৃদু কম্পন দেখা দিচ্ছে। করাচির এক ভূতাত্ত্বিক পূর্বাভাসে জানিয়েছেন, বড় ভূমিকম্পের আশঙ্কাও অমূলক নয়।

যদিও এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই, তবে ধারাবাহিক কম্পন এবং তার ভৌগোলিক অবস্থান উদ্বেগ বাড়াচ্ছে। পাকিস্তান যেহেতু ইউরেশিয়ান ও ভারতীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত, তাই ভূমিকম্প এখানে নতুন নয়। তবে পারমাণবিক অস্ত্রভাণ্ডারের কাছে এই কম্পন জল্পনা-কল্পনাকে আরও উসকে দিচ্ছে।

আগামী কয়েকদিন এমন ভূকম্পন চলতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তান আবহাওয়া বিভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.