জেলা

ফের কৃষ্ণনগরে ভয়াবহ বাস দূর্ঘটনা

বাস ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত যাত্রীরা। ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কে।

স্থানীয় সূত্রে খবর, একটি বাস নদিয়ার কৃষ্ণনগর ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর জাতীয় সড়ক থেকে নবদ্বীপ কাটিং রুট হয়ে বাস টি কৃষ্ণনগর থেকে জামালপুর যাচ্ছিল। জাতীয় সড়ক ক্রস করে নবদ্বীপ রুটে যাবার সময় হঠাৎই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে। ওই বাসে কালনা হসপিটালের ACMOH ছিলেন তিনিও বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন।

সজোরে আওয়াজের শব্দ শুনে স্থানীয়রা দৌড়ে আসে। স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে কৃষ্ণনগর জিলা শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখনও পর্যন্ত নিহতের কোনো খবর না পাওয়া গেলেও বাসের সকল যাত্রীদের মধ্যে 15 জন কে রেখে বাকিদের প্রাথমিক চিকিত্‍সা করে ছেড়ে দেওয়া হয়। 15 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন কৃষ্ণনগর জিলা শক্তিনগর হাসপাতালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.