অফবিট

শীতেও গাছে ভরে উঠবে জবা ফুলে! ঘরোয়া বর্জ্য থেকেই বানিয়ে নিন দু’ধরনের শক্তিশালী সার, ফল মিলবে চোখে পড়ার মতো

শীত নামলেই জবা গাছের ফুল কমে আসা, কুঁড়ি ঝরে পড়া বা পাতা হলুদ হয়ে যাওয়া—এ সবই সাধারণ সমস্যা। ঠান্ডা আবহাওয়া আর কম সূর্যের আলোয় গাছের বৃদ্ধি মন্থর হয়ে যায়। তবে বাগানপ্রেমীরা চাইলে খুব সহজেই ঘরোয়া বর্জ্য দিয়ে বানাতে পারেন এমন দু’ধরনের জৈব সার, যা শীতকালেও জবা গাছকে ভরিয়ে তুলবে নতুন কুঁড়িতে!

শীতে জবার প্রথম শর্ত—সূর্যের আলো
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতকালে জবা গাছকে ছায়ায় রাখলে সালোকসংশ্লেষ কমে যায়। ফলে কুঁড়ি আসা বন্ধ হয় এবং গাছ নিষ্প্রাণ হয়ে পড়ে। তাই প্রতিদিন কমপক্ষে ৬-৭ ঘণ্টা সরাসরি রোদ পাওয়া জরুরি।

জল দেবেন? তবে নিয়ম মেনে
শীতকালে মাটি শুকোতে সময় লাগে। তাই টবের উপরের ১-২ ইঞ্চি মাটি পুরোপুরি শুকনো না হলে জল দেবেন না। অতিরিক্ত জল শিকড় পচিয়ে দিতে পারে। মাটি আর্দ্র রাখুন, কিন্তু কাদা হতে দেবেন না।

আগাছা পরিষ্কারে বাড়বে শিকড়ের নিশ্বাস
সপ্তাহে একবার হালকা আগাছা পরিষ্কার করলে মাটিতে বায়ু চলাচল বাড়ে। এতে শিকড় আরও সুস্থ থাকে এবং ফুলের বৃদ্ধি স্বাভাবিক হয়।

ছাঁটাইয়ের সময় এখন নয়
শীতকালে বেশি ছাঁটাই করলে গাছের বৃদ্ধি থেমে যায়। শুধু শুকনো বা রোগাক্রান্ত ডালপালা কাটুন। বড় ছাঁটাইয়ের জন্য অপেক্ষা করুন ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত।

শীতে জবার জন্য সবচেয়ে কার্যকর দুই ঘরোয়া সার

সরিষার খোলের তরল সার:-

সরিষার খোল শীতকালে জবা গাছের জন্য আশ্চর্যজনকভাবে কার্যকর।

৩–৪ দিন জলেতে ভিজিয়ে রাখুন

তারপর ১০ গুণ জল মিশিয়ে পাতলা করুন

মাসে একবার মাটিতে প্রয়োগ করলে গাছ চাঙ্গা হয়ে উঠবে এবং ফুলের সংখ্যা বেড়ে যাবে

কলা বা পেঁয়াজের খোসার পটাশ সার:-

পটাশিয়াম ফুলের রঙ, আকার ও স্থায়িত্ব বাড়ায়।

শুকনো কলার খোসা গুঁড়ো ব্যবহার করতে পারেন

বা পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখা জল

প্রতি ২০ দিন পর প্রয়োগ করলে কুঁড়ি ঝরে পড়া বন্ধ হবে, ফুল হবে আরও টবটবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.