আগামী কয়েকদিনে রাজ্যের বিভিন্ন এলাকায় স্মার্ট মিটার নিয়ে উঠেছে জনদূর্ভোগ ও বিবাদ। অভিযোগ উঠেছে, বাড়িতে বাড়িতে জোর করে স্মার্ট মিটার বসানো হচ্ছে, পরে বিপুল পরিমাণে বিদ্যুৎ বিল আসার দাবি উঠছে। বিশেষ করে হুগলির রবীন্দ্রনগর কালীতলা ও ব্যান্ডেল এলাকায় এক‑দুই মাসে বিল বিপুল বেড়ে যাওয়ায় জনবিক্ষোভ দেখা গেছে ।
রাজ্য বিদ্যুৎ দফতর সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেন এবং জানায়”সরকারি, বাণিজ্যিক, টেলিকম টাওয়ার সংযোগ বাদে বাদবাকি সাধারণ গৃহস্থ বাড়িতে আপাতত স্মার্ট মিটার স্থাপন বন্ধ থাকবে”।
সূত্রের দাবি, এই সিদ্ধান্তের নেপথ্যে চাপ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কারণ ধারাবাহিক অভিযোগ কেন্দ্রীয় কক্ষে পৌঁছে গিয়েছিল।
বর্তমানে রাজ্যে প্রায় ১.৬ লক্ষের মত স্মার্ট মিটার লাগানো হয়েছিল, যার মধ্যে ৬৫ % ছিল সাধারণ বাড়িতে আর বাকি ৩৫ % বাণিজ্যিক জায়গায় লাগানো হয়েছিল।
তবে অভিযোগ ছড়িয়েছে যে, এই মিটার বসানোর পর অনেকেরই বিল স্বাভাবিকের তুলনায় থেকে মাত্রাধিক ছাড়িয়েছে ।
সম্প্রতি বনগাঁ, বারাসাতসহ বেশ কিছু এলাকায় পথ অবরোধ ও প্রতিবাদ সভাও হয়েছে স্মার্ট মিটারের বিরুদ্ধে।
বিদ্যুৎ দফতরের বক্তব্য যে পরীক্ষামূলক প্রকল্পে কিছু সফলতা মিললেও অভিযোগ বাড়ার কারণে সময় চেয়ে নেওয়া হচ্ছে। সরকারি ও বাণিজ্যিক ক্ষেত্রে মিটার বসানো চলবে, তবে সাধারণ গৃহস্থ বাড়িতে আপাতত কাজ স্থগিত রাখা হচ্ছে।







