বিনোদন

‘সর্দারজি ৩’ ছবি ঘিরে বিতর্ক! দেশদ্রোহী তকমা পেলেন দিলজিৎ দোসাঞ্জ

আসন্ন পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি ৩’ ঘিরে তীব্র বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় শিল্পী দিলজিৎ দোসাঞ্জ। ছবিতে একাধিক পাকিস্তানি অভিনেতা অভিনয় করায় উঠেছে দেশদ্রোহিতার অভিযোগ। এর জেরে দিলজিৎকে নিষিদ্ধ করার দাবি উঠেছে বিনোদন মহলের একাংশ থেকে। উল্লেখযোগ্য যে, ছবিটির শুটিং আগেই সম্পন্ন হয়েছে এবং মুক্তির তারিখ ধার্য হয়েছে ২৭ জুন। তবে সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর ভারত-পাক সম্পর্কের নতুন উত্তেজনার প্রেক্ষিতে ছবিতে পাকিস্তানি শিল্পীদের উপস্থিতি ঘিরে বিতর্ক চরমে পৌঁছেছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পাকিস্তানের হানিয়া আমির, নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার এবং সালিম আলবার। এই প্রসঙ্গে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (FWICE)-এর সভাপতি বিএন তিওয়ারি কড়া ভাষায় সমালোচনা করেছেন দিলজিৎ দোসাঞ্জকে। তাঁর কথায়,”যে কোনও ভারতীয় শিল্পী যদি দেশের বিরুদ্ধে অবস্থান নেন বা শত্রু রাষ্ট্রের সঙ্গে কাজ করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দেশে বিশ্বাসঘাতকদের কোনও জায়গা নেই।”

তিওয়ারি আরও বলেন,”ভারতে বসে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করে, তাদের আমরা বরদাস্ত করব না। ইতিমধ্যেই কয়েকটি নাম আমাদের কাছে এসেছে। প্রয়োজন হলে, এই সমস্ত শিল্পীদের বিনোদন জগৎ থেকে সম্পূর্ণভাবে বয়কট করা হবে।” প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ভারত সরকার পাক শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ‘আবির গুলাল’ ছবির মুক্তিও বাতিল হয়েছে। এবার দেখার পালা, ‘সর্দারজি ৩’ মুক্তি পায় কি না, এবং দিলজিৎ দোসাঞ্জের ভবিষ্যত কেমন গড়ে ওঠে এই বিতর্কের ছায়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.