মহেশতলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে অশান্ত হয়ে ওঠা মহেশতলা। যার ফলে ক্ষতিগ্রস্ত বহু মানুষ। এবার সেই ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকানদারদের পাশে দাঁড়াতে তৎপর হলো রাজ্যের শাসক দল। সেই কারণে শনিবার সকাল থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে কর্মীরা।
বুধবার বিকেলে দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে উত্তাল হয়ে ওঠে মহেশতলা। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায় একাধিক দোকান ও বাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকে লক্ষ্য করে উত্তেজিত জনতা পাথর বৃষ্টির করে। যার ফলে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়। দলের অন্দরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছে যাতে কেউ সরকারি বা দলীয় সাহায্য থেকে বঞ্চিত না হয়। পাশাপাশি এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
ঘটনার জেরে বৃহস্পতিবার রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ যৌথভাবে সাতটি মামলা রুজু করে এবং ৪০ জনকে গ্রেফতার করা হয়। তবে বৃহস্পতিবার রাতেই বজবজ থানা এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারদের মধ্যে নবীন চন্দ্র রায় নামে এক যুবকের নাম উঠে এসেছে, যিনি নিজেকে আরএসএস ও বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, রামনবমীর দিন তিনিই বাটা মোড় এলাকায় উপস্থিত ছিলেন, যেখানে মিছিল ও ব্যারিকেড ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এমনকি ভিডিও ফুটেজে তাঁকে পুলিশের ব্যারিকেড ছুড়তে দেখা গিয়েছে।







