কিছু না কিছু জিনিস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা আলোচনার বিষয় হয়ে ওঠে। কিছু সময় ধরে সম্প্রতি খুবই ভাইরাল হয়েছে পুরনো বিয়ের কার্ড, পুরনো রেস্টুরেন্টের বিল।এই ভাইরাল হওয়া জিনিসগুলির মধ্যে প্রথমে ছিল ৩৭ বছর পুরনো একটি রেস্টুরেন্ট বিল। অনেক মানুষ এই বিল থেকে জানতে পেরেছেন তখনকার দিনে মাত্র ৮ টাকায় যেকোনো ভালো রেস্টুরেন্ট থেকে শাহী পনির ও মাত্র ৫ টাকায় ডাল মাখনি পাওয়া যেত। এছাড়া একটি রয়াল এনফিল্ড বাইকের বিল ভাইরাল হয়েছিল যা দর্শক দ্বারা অত্যন্ত পছন্দ করা হয়েছিল ও পুরনো সেই বিলে দর্শকরা অনেক ধরনের প্রতিক্রিয়া করেছিল। এছাড়া অন্যান্য বিয়ের কার্ড ও অনেক ধরনের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে ও ইউজারদের আকর্ষিত করেছে।
তেমনি বর্তমানে ভাইরাল হচ্ছে একটি ট্রেনের টিকিট নিয়ে।সম্প্রতি ভাইরাল হওয়া ট্রেনের টিকিটের ছবিটি পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও ভারতের অমৃতসরের মধ্যে যাত্রার রেলওয়ে টিকিট। সেই টিকিটের ওপরও নয় জন সদস্যের নামও লেখা রয়েছে।সেই সময় অনুযায়ী পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে অমৃতসর পর্যন্ত ৯ জনের ট্রেনের টিকিটের ভাড়া ছিল মাত্র ৩৬ টাকা ৯ আনা। অর্থাৎ প্রতি ব্যক্তির টিকিট ভাড়া ছিল মাত্র ৪ টাকা। অবাক করার বিষয় হলো এই টিকিটটি থার্ড এসির যা একতরফা যাত্রার।
এখন এই পুরানো টিকিট, বিল এবং কার্ডগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন আকর্ষণীয় পোস্ট ভাইরাল হচ্ছে। এই টিকিটটি ১৭ই সেপ্টেম্বর ১৯৪৭ সালের। এই টিকিটের ছবি পাকিস্তান রেল লাভার্স নামের একটি পেজ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে শেয়ার করা হয়েছে যা এখনো পর্যন্ত ১৫ হাজার মানুষ লাইক করে ফেলেছে।
এই ছবির উপর শত শত মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন নিজেদের।এই টিকিটের ছবিটিকে মানুষ খুব পছন্দ করছে ও এই ছবিটিকে শেয়ারও করছে। একজন ইউজার এই ছবিতে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছে যে ‘ এটি শুধু ছবি নয়, বরং এটি ইতিহাস ‘, অন্য এক ইউজার এই ছবিকে গোল্ড বলেছে, আরেকজন ইউজার লিখেছে ‘ এটি এতো স্ট্রং কার্বন কপি যে ৭৫ সালেও ফেড হয়ে যায়নি ‘।







