গত কয়েক বছরের মতো এবারও বড় দিনে পর্দা কাঁপাতে চলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার ও বেঙ্গল টাকিজের প্রযোজনায় নয়া চমক। ফের বক্স অফিসে দাপট দেখাতে চলেছে বাবা-ছেলের চরিত্রে দেব ও মিঠুন চক্রবর্তী। এরইমধ্যে মুক্তি পেয়েছে ‘প্রজাপতি ২’-এর ২টি গান। তবে এই সিনেমায় কি হতে চলেছে নায়ক দেবের সঙ্গে কিশোরী খ্যাত ইধিকা পালের রসায়ন?
২৫শে ডিসেম্বর বড়দিনের পাশাপাশি বাংলায় উদযাপিত হয় মেগাস্টার দীপক অধিকারীর জন্মদিন। সেই উৎসবের সময় প্রতিবছর বড়পর্দায় বক্স অফিসে সফলভাবে ব্যবসা করে চলেছে দেবের সিনেমা। উল্লেখযোগ্যভাবে উঠে আসে চাঁদের পাহাড়, আমাজন অভিযান থেকে শুরু করে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার ও বেঙ্গল টকিজের প্রযোজিত প্রজাপতি টনিক ও প্রধানের মতো সিনেমা নাম। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে ‘প্রজাপতির ২’ সিনেমার নাম। এমনকি সেই দুই প্রযোজনা সংস্থার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাগুলিতে নায়কের বিপরীতে দেখা গিয়েছে টেলিভিশন দুনিয়ার তারকাদের।
এবার ‘প্রজাপতি ২’-এর ক্ষেত্রেও একই চিত্র ধরা পরল। হিরোগিরি সিনেমার বহুদিন পর প্রজাপতি সিনেমায় দেব ও মিঠুন চক্রবর্তী জুটি মানুষের মন ছুয়ে যায়। এবার সেই সিনেমার সিক্যুয়েলে আলাদাভাবে নজর কেড়েছে এই বাবা-ছেলের জুটি। পাশাপাশি প্রজাপতি সিনেমায় যেরকম দেখা গিয়েছিল দুই নায়িকা কৌশানি মুখোপাধ্যায় ও শ্বেতা ভট্টাচার্যকে। সেরকমই এই সিনেমায় দেখা যাবে দেবের তিনবারের নায়িকা ইধিকা পাল ও টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ জ্যোতির্ময়ী কুন্ডুকে। এই সিনেমার টিজারে কিছুটা স্পষ্ট হয়েছে অভিনেত্রী জ্যোতির্ময়ীর সঙ্গে নায়ক দেবের সম্পর্কের সমীকরণ।
তবে সকলেই উৎকণ্ঠায় রয়েছে নায়িকা ইধিকার সঙ্গে কি রকম রসায়ন হতে চলেছে দেবের। এরই মধ্যে মানুষের উন্মাদনা বাড়িয়েছে এই সিনেমার টিজার ও দুটি গান। পাশাপাশি ‘প্রজাপতি ২’-এর চিত্রনাট্যকার শুভদীপ দাস ইঙ্গিত দিয়েছে নায়কের মৃত স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে ইধিকাকে। তবে অভিনেত্রীর চরিত্র অথবা নায়ক দেবের সঙ্গে সম্পর্কের সমীকরণ পুরোপুরি খোলসা করেননি তিনি। এরই মধ্যে এই সিনেমা বড় পর্দায় দেখার জন্য মানুষের মধ্যে অপেক্ষায় রয়েছে দর্শকমহল। এমনকি অন্যান্য সিনেমার মতো এই সিনেমাও বক্স অফিস কাঁপাবে বলে অনুমান সকলের।







