ক্রাইমজেলা

হঠাৎই পাথরের নোড়া দিয়ে আঘাত ! মায়ের হাতে খুন ছেলে

মায়ের হাতেই মৃত্যু ছেলের ! দুই ক্ষুদে , জোজো ও তোজো, একজনের বয়স চারবছর ও একজনের বয়স আট বছর। দুই শিশু নিজেদের মতো খেলা করছিল। কিন্তু হঠাৎই ঘটল হাড়হিম করা ঘটনা । বাচ্চা গুলির সাথে এমন ঘটনাও ঘটবে , পরিবারের কেউ কোনোদিন আশাই করতে পারেনি।

চার বছর বয়সী শিশুটি মায়ের হাতে নিহত হয়েছে । আশঙ্কাজনক অবস্থায় আট বছর বয়সী শিশুটিও। অভিযোগ মশলা বাটার নোড়া দিয়ে নিজেরই দুই সন্তানকে আঘাত করে মা । তারপর তড়িঘড়ি দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চার বছরের একরত্তিকে মৃত বলে ঘোষণা করেন । এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে আট বছরের শিশুটি ।

ঘটনা নদিয়ার করিমপুর থানার আনন্দ পল্লী মধ্যপাড়ার। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা তথা ওই শিশু ২ জনের মা মানসিক ভাবে ভারসাম্যহীন , যার জেরে না বুঝেই এই কান্ড ঘটিয়ে ফেলেছেন তিনি ! জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম রিঙ্কি মজুমদার ।

আচমকাই পাথরের নোড়া দিয়ে ছেলেদের মাথায় আঘাত করেন রিঙ্কি । খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ছুটে আসেন রিঙ্কির স্বামী সূর্য মজুমদার । বাড়িতে ছুটে এসে তিনি দেখেন , তার দুই শিশু গুরুতর আহত অবস্থায় বাড়িতে লুটিয়ে পড়ে আছে । স্থানীয়দেরও দাবি, মানসিক ভাবে ভারসাম্যহীন অভিযুক্ত মহিলা , আর তার জেরেই এই ঘটনা ঘটতে পারে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.