খেলাধুলা

লর্ডসে বুমরাহর রাজত্ব, কপিলের রেকর্ড ভেঙে নাম উঠলেন অনার্স বোর্ডে

যেখানে ইতিহাস লেখা হয়, সেখানেই নিজের নাম তুলে নিলেন জসপ্রীত বুমরাহ। লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠল ভারতীয় পেসারের। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে শুধু অনন্য কৃতিত্বই নয়, ভেঙে দিলেন কপিল দেবের দীর্ঘদিনের রেকর্ডও। ভারতীয় ক্রিকেট ইতিহাসে বিদেশের মাটিতে এখন তিনিই এক ইনিংসে সবচেয়ে বেশি (১৩ বার) ৫ উইকেট নেওয়া বোলার।

লর্ডস টেস্টে প্রথম দিন এক উইকেট পেলেও দ্বিতীয় দিন সকালেই বুমরাহ ফিরে যান নিজের ছন্দে। ইংল্যান্ডের শেষ ৬টি উইকেটের মধ্যে ৪টি নিজের ঝুলিতে ভরেন। তাঁর বোলিংয়ের সামনে টিকতে পারেননি ইংরেজ ব্যাটাররা। টেস্ট ক্রিকেটে একজন বোলারের কাছে অনার্স বোর্ডে নাম তোলা স্বপ্নের সমান, বুমরাহ সেটা করে দেখালেন লর্ডসে প্রথমবার ৫ উইকেট নিয়ে।

এবারের ইংল্যান্ড সফরে হেডিংলেতে প্রথম টেস্টে ৫ উইকেট নিয়ে কপিলের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে উইকেট না পাওয়ায় তখনই রেকর্ড ছোঁয়া হয়নি। এজবাস্টনে খেলেননি, ফলে অপেক্ষা আরও বাড়ে। অবশেষে লর্ডসের সবুজ উইকেটেই এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যেখানে বুমরাহ সত্যিই নিজেকে কিংবদন্তির আসনে বসালেন।

ভারতীয় পেস আক্রমণের মুখ হিসেবে তাঁর অগ্রগতি নিঃসন্দেহে সময়ের দাবি। কপিল দেবের পর আর কোনও পেসার এত ধারাবাহিক ভাবে বিদেশে সাফল্য পাননি। লর্ডসের ঐতিহাসিক অনার্স বোর্ডে বুমরাহর নাম উঠল, যেন সময় বলছে—ভারতের এখনকার কিং বুমরাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.