নিম্নচাপ ঝাড়খণ্ডে পাড়ি জামাতেই দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা বেশ খানিকটা কমেছে। আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী সপ্তাহের প্রথম থেকেই দক্ষিণবঙ্গে আবারও বর্ষার ভয়াল রূপ দেখা যাবে। সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গেও টানা কয়েক দিন ধরে লাগাতার ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এই বৃষ্টিপাতের পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে বলে জানানো হয়েছে। তবে, রবিবার থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে।
তবে সোমবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভবনা । এদিন বিশেষত পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
আজ উত্তরবঙ্গেও বৃষ্টি কিছুটা কমবে এবং কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে রবিবার, ১৩ জুলাই থেকে আবহাওয়া আবার বদলাবে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।







