চাকরি

স্বাস্থ্য দপ্তরে জেলা ভিত্তিক কর্মী নিচ্ছে রাজ্য সরকার, আবেদন করুন এক্ষুনি!

 

 

সরকারি প্রকল্প কিংবা সরকারি দপ্তর হোক। সুখবর ফের চাকরি প্রার্থীদের জন্য। কত দু’বছর যাবৎ খরা কাটিয়ে

শিক্ষা থেকে স্বাস্থ্য বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে জোর দিল রাজ্য সরকার। এইবারে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বেশ কিছু স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায়। রাজ্যে যে কোন প্রান্তের মানুষেরা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আসুন এক নজরে দেখে নেয়া যাক যাবতীয় তথ্য।

প্রকাশিত বিজ্ঞাপনের নম্বর ও তারিখ – Employment Notice No – 19/C Dated – 11/01/2023

 

পদের নাম – ব্লক প্রোগ্রাম কো- অর্ডিনেটর (BLOCK PROGRAMME CO- ORDINATOR)

 

শূন্য পদের সংখ্যা- ৩ টি

 

আবেদনকারীর বয়স- আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ৪০ বছরের মধ্যে হতে হবে। সুরক্ষিত আসনে প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হয়েছে।

 

মাসিক বেতন- ১৫ হাজার টাকা।এছাড়াও নিযুক্ত কর্মীকে প্রতি মাসে ১৮০০ টাকা অ্যালাউন্স দেওয়ার ব্যবস্থা রয়েছে ।

 

কাজের ধরন:-এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হলেও ভবিষ্যতে অভিজ্ঞতা এবং কাজের দক্ষতার ওপর বিবেচনা সাপেক্ষে স্থায়ী করণ করা হতে পারে বলে জানা গিয়েছে ।

 

শিক্ষাগত যোগ্যতা:-আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Social Science / Sociology / Social Anthropology / Social Work (MSW) /Business Administration (MBA) / Economics / Rural Development / Mass Communication অথবা যে কোনও শাখায় স্নাতক হতে হবে , সঙ্গে স্বাস্থ্য বিষয়ে দু বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । পাশাপাশি স্থানীয় এবং বাংলা ভাষায় নিপুন এবং দক্ষ হতে হবে , তৎসহ কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে ।

 

প্রয়োজনীয় ডকুমেন্টস –

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে ।

 

আবেদন পদ্ধতি –

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে । তবে প্রথমেই সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে তার এক্তিপ্রিন্ত কপি নিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট কলম গুলতে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর পূরণ করা আবেদন পত্র টি খাম বন্দী করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট দিনের মধ্যে পাঠাতে হবে ।

 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To The Subdivisional Officer , Jhargram Subdivision , Jhargram – 721507

 

আবেদন সম্পর্কে প্রকাশিত বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন – www.jhargram.gov.in অথবা www.wbhealth.gov.in – এ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.