দেশ

ভগ্নদশা স্কুল বিল্ডিংয়েই চলছিল পঠন পাঠন! বিল্ডিং ভেঙে পড়ে মৃত্যু ৪ শিশুর , আহত একাধিক

সাতসকালেই স্কুল বিল্ডিং ভেঙে পড়ে ভয়ংকর বিপর্যয় । আপাতত ৪ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । আহতের সংখ্যা বহু । স্কুল বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৪০ জনের আটকে থাকার আশংকা রয়েছে । ইতিমধ্যেই জোর কদমে উদ্ধারকাজ শুরু হয়েছে ।

ঘটনা রাজস্থানের ঝালাওয়ার জেলার । সাত সকালেই আনুমানিক সাড়ে ৮ টা নাগাদ , ক্লাস চলাকালীন আচমকাই ভেঙে পড়ে সরকারি স্কুলটি । তখন স্কুলের ভিতর , পড়ুয়া , শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন ।

জানা গিয়েছে , স্কুলটি বহুদিন ধরেই ভগ্নদশা অবস্থায় ছিল এবং তবে প্রশাসনের কাছে এবিষয়ে একাধিক বার অভিযোগ জানানো হলেও , প্রশাসনের তরফে , এবিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি । প্রাণের ঝুঁকি নিয়েই স্কুল চলতো ।

পুলিশের তরফে খবর, স্কুল বিল্ডিংটি ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ৪ জন শিশুর। এবং আনুমানিক প্রায় ১৭ জন আহত হয়েছে। পাশাপাশি বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ১০ জন শিশুকে । চলছে উদ্ধারকাজ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.