রাজ্য

হাইকোর্টের নির্দেশের পরবর্তীতেই খুলছে শহরের বিভিন্ন প্রান্তে থাকা হুক্কাবারগুলি

উচ্চ আদালতের নির্দেশের পরবর্তীতেই ফের খুলছে শহরের হুক্কাবারগুলি। মঙ্গলবার থেকে বেশকিছু হুক্কাবার পুনরায় চালু হয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে অন্যান্য হুক্কাবারগুলিও পুনরায় চালু হয়ে যাবে, এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে কলকাতা ও বিধাননগর পুর-এলাকায় নিয়ম মেনে চালানো যাবে হুক্কাবার। রাজ্য সরকারের সিদ্ধান্তকে বেআইনি বলে উল্লেখ করেছিল কোর্ট। পাশাপাশি অবশ্য হাইকোর্ট জানিয়েছিল, হুক্কাবারে বেআইনি কিছু দেখলেই পদক্ষেপ নিতে পারবে পুলিস।

গতকাল হাইকোর্টের বিচারপতি মান্থা প্রশ্ন তোলেন। শুনানিতে তিনি বলেন, ‘কলকাতা এবং বিধাননগর পুরসভা তাদের প্রশাসনিক এলাকায় হুক্কাবার বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল, তা আইন মেনে নেওয়া হয়নি।’ প্রেক্ষিতে পুরসভা কর্তৃপক্ষের অধিকার নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বলেন, ‘কেন মেয়র এমন সিদ্ধান্ত নিলেন? এখান থেকে তো প্রচুর রেভিনিউ আসে। হুক্কায় অন্য দ্রব্য মেশানো হচ্ছে কিনা, পুলিস তা অনুসন্ধান করতে পারে। হুক্কায় হার্বাল প্রোডাক্ট ব্যবহার হলে অসুবিধা কোথায়?’

উল্লেখ্য, নির্দেশ দিতে গিয়ে বিচারপতির মত, ‘কলকাতা এবং বিধাননগর এলাকায় হুক্কাবার বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আইন মেনে হয়নি। ফলে পুলিস এ নিয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না। তবে ওই সব হুক্কাবারে আইনের বাইরে কোনও কিছু হয়ে থাকলে পদক্ষেপ নিতে পারবে পুলিস।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.