রাজ্য

দিলীপ ঘোষের বিয়ে: নিউ টাউনে রঙিন আয়োজন, রাজনীতির বাইরে এক ঘরোয়া মুহূর্ত

বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্য রাজনীতিতে গুঞ্জন—বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে! শাসক-বিরোধী তরজার বাইরে গিয়ে এ যেন এক খুশির হাওয়া। শুক্রবার নিউ টাউনের আইডিয়াল ভিলায় বসেছে সেই বিয়ের আসর। সকাল থেকেই অতিথি আগমন ও সাজসজ্জায় জমজমাট পরিবেশ।

বিয়ের গোধূলী লগ্নে অনুষ্ঠিত হওয়ার কথা। ঘরোয়া পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষের মা পুষ্পলতা ঘোষ সহ দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সুনীল বনশল, লকেট চট্টোপাধ্যায়, মঙ্গল পাণ্ডে ও শমিক ভট্টাচার্যর মতো শীর্ষ নেতারা এসেছিলেন শুভেচ্ছা জানাতে।

সুকান্ত মজুমদার জানিয়েছেন, “আমি ধুতি, শাড়ি, মিষ্টি ও ফুল দিয়ে এলাম। দিলীপদার জীবনের এই বিশেষ দিনে পাশে থাকতে না পারলেও শুভেচ্ছা রইল।” জানা গেছে, আইনি ও বৈদিক—উভয় নিয়মে সম্পন্ন হবে এই বিবাহ।

কুণাল ঘোষও প্রথম শুভেচ্ছা জানানোর দৃষ্টান্ত রেখে বলেছেন, “রাজনীতি এক জায়গায়, ব্যক্তিগত জীবনে শুভক্ষণে পাশে থাকাই মানবিকতা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.