রাজ্য

আমেরিকায় অপহৃত ভারতীয় এক পড়ুয়া

আমেরিকায় অপহরণ করা হল এক ভারতীয় পড়ুয়াকে।ওই পড়ুয়া হায়দরাবাদের বাসিন্দা, নাম আবদুল মহম্মদ ,বয়স ২৫ বছর।গত বছরের মে মাসে ওহিওর একটি বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি নিয়ে পড়তে যান তিনি। ওই পড়ুয়ার পরিবার দাবি করেন, তাঁর সঙ্গে গত ৭ মার্চের পর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না।গত সপ্তাহে পড়ুয়ার বাবা মহম্মদ সালাম হুমকি ফোন পান।

এই ফোনটি এসেছিল ওহিওর ক্লেভল্যান্ড থেকে। ফোনের ওপার থেকে শোনা যায়,ওই পড়ুয়াকে অপহরণ করেছে ক্লেভল্যান্ডের ড্রাগ মাফিয়ারা। এরপরে তারা জানায় ভারতীয় মুদ্রায় মুক্তিপণ হিসেবে এক লক্ষ টাকা না দিলে আবদুলের একটি কিডনি বিক্রি করে দেওয়া হবে। এরপরই ওই পড়ুয়ার পরিবার মার্কিন মুলুকে থাকা তাঁদের আত্মীয়দের গোটা বিষয়টি সম্পর্কে জানান। তাঁদের আত্মীয়রা মার্কিন মুলুকে নিখোঁজ ডায়রি করেন।

পুলিশ সূত্রে খবর,শেষবার টি শার্ট, লাল জ্যাকেট ও নীল জিন্স পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল ওই পড়ুয়াকে।তাঁর পরিবার পড়ুয়ার নিখোঁজের বিষয়টি জানিয়েছে শিকাগোতে অবস্থিত ভারতীয় দূতাবাসেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.