বাংলার তীর্থযাত্রীদের জন্য ভারতীয় রেল পক্ষ থেকে সুখবর। শোনা যাচ্ছে, পুণ্যার্থীদের জন্য একই যাত্রাপথে একসঙ্গে ৫ জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ থাকছে। জানা গিয়েছে, ভারতীয় রেলের পক্ষ থেকে চালু করা হচ্ছে ‘ভারত গৌরব’ টুরিস্ট ট্রেন।
আইআরসিটিসির ইস্টার্ন জোন গ্রুপ (কলকাতা)-এর জেনারেল ম্যানেজার জাফর আজম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ২০ শে মে পঞ্চ জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেনটি যাত্রা শুরু করবে। শোনা যাচ্ছে, বর্তমান ভারত সরকারের ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ এবং ‘দেখ আপনা দেশ’ উদ্যোগকে বাস্তবায়িত করতে একটি বিশেষ ট্রেনটি চালু করা হয়েছে।
জানা গিয়েছে, এই ট্রেনটি ৫টি জ্যোতির্লিঙ্গ দর্শনীয় স্থান যথাক্রমে, ওমকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর এবং ব্রম্বকেশ্বরের সহ স্ট্যাচু অফ ইউনিটি, শিরডি সাই বাবা ও শনি শিংনাপুর দর্শন করাবে। এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে রওনা দেবে আগামী ২০শে মে।
এটাও শোনা যাচ্ছে ভাড়ায় প্রায় ৩৩ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। প্যাকেজে রাখা হয়েছে ১১ রাত ও ১২ দিনের। এই ট্রেনের যাত্রীরা ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট, পাকুড়, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, জামালপুর, কিউল, বারাউনি, সমস্তিপুর, মুজাফ্ফরপুর, হাজিপুর, পাটলিপুত্র, আরা, দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ জংশনে ওঠানামা করতে পারবে।
ট্রেনে থাকছে স্লিপার, থ্রি এসি ও টু এসি ক্লাস। ৩১৫ আসনের ইকোনমি (স্লিপার ক্লাস), ২৯৭ আসনের স্ট্যান্ডার্ড (৩ এসি ক্লাস) এবং ৪৪ আসনের কমফোর্ট (২ এসি ক্লাস) রয়েছে। যেখানে রাতের থাকার প্রয়োজন, সেখানে ইকোনমি বিভাগের জন্য নন এসি বাজেটে হোটেল এবং স্ট্যান্ডার্ড ও কমফোর্ট বিভাগের যাত্রীদের জন্য এসি হোটেল থাকছে। তবে জানিয়ে রাখি খাবার হবে নিরামিষ। তবে প্যাকেজে নন-এসি এবং এসি বাসে দর্শনীয় স্থানে ভ্রমণ, ভ্রমণ বিমা ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও জানিয়ে রাখি, সমস্ত পরিষেবা-সহ ইকোনমি ক্লাসের যাত্রীদের মাথা পিছু ২০ হাজার ৬০ টাকা খরচ হবে। থ্রি এসি কামরার যাত্রীদের খরচ হবে মাথাপিছু ৩১ হাজার ৮০০ টাকা। টু এসি কামরার প্রতি যাত্রীর জন্য ৪১ হাজার ৬০০ টাকা খরচ ধার্য হয়েছে।
আরও জানিয়ে রাখি, আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্যাকেজ বুক করা যাবে। এমনকি অনলাইন পেমেন্ট অ্যাপ রেজার পে-এর মাধ্যমে ইএমআই-এর সুবিধাও থাকবে। এছাড়াও ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে বুকিং করা যাবে।







