অফবিট

শেষ জীবন পর্যন্ত কাটাতে চান সঠিক সঙ্গীর সাথে? শরণাপন্ন হন মেটা এআই এর কাছে।

পুজোতে আর কত দিন একা থাকবেন। অষ্টমীতে অঞ্জলী প্রদানের সময় সাথে লক্ষী বা নারায়ণ না থাকলে কি চলে। কিন্তু সঠিক সঙ্গী পাওয়াও যে কত কঠিন তা সবাই জানেন।তাই লোকে ডেটিং অ্যাপে তার সঙ্গী খোঁজেন। কিন্তু এবার আপনার থাকবে মেটা এ আই। অনেকেই টানা ফেসবুক প্রোফাইল স্ক্রল করে মনের মতো সঙ্গী বা সঙ্গিনী খোঁজেন। এবার সেই কাজে আপনার সাহায্য করবে মেটার নতুন এআই মেকওভার। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, মেটার দুই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট থাকবে সাহায্য করতে একটির নাম ডেটিং অ্যাসিস্ট্যান্ট এবং অন্যটি মিট কিউট।

প্রথমটি সরাসরি আপনার পছন্দ অনুযায়ী ফেসবুক ঘেঁটে সম্ভাব্য প্রোফাইলগুলি খুঁজে দেবে। আপনি তাতে নির্দিষ্ট প্রম্পট দিতে পারেন। আরেকটি চ্যাটবট মিট কিউট যা অটোমেটিক্যালি আপনার প্রোফাইলের সঙ্গে মিল আছে এমন সঙ্গী/সঙ্গিনী খুঁজে দেবে নিজের ‘স্পেশ্যাল অ্যালগরিদম’ অনুসরণ করে। এবং এর পাশাপাশি এরা প্রথম ডেটিং টিপস এবং ডেটিং প্রোফাইল উন্নত করার পরামর্শও দেবে। তবে জানা গেছে, আপাতত কেবল আমেরিকা ও কানাডাতেই এই ফিচারগুলি মিলবে। ধীরে ধীরে লভ্য হবে সারা বিশ্বেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.