ভারতের বরাবরই একটা উদ্বেগ রয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে নিয়ে । রাজধানী বহুবার সীমান্তে সন্ত্রাস চালানোর অভিযোগে পাকিস্তানকে ব্যাকফুটেও ফেলেছে । কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে , উদ্বেগ দেখা দিয়েছে , আরেক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়েও। এই উদ্বেগ যেমন দেশের নিরাপত্তারক্ষীদের ভাবাচ্ছে , তেমনই ভাবিয়েছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।
আর এই সমস্যার সমাধানেই এবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী ! জানা গিয়েছে , বর্তমান রাজধানী নয় এবার সেনাকর্তাদের নিয়ে বৈঠক হবে ভারতবর্ষের পুরোনো রাজধানীতে । কলকাতাতে দেশের পূর্বাঞ্চলের সীমান্ত নিয়ে মোদী সেনার উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে সূত্রের খবর । আগামী মাসের তৃতীয় সপ্তাহতেই এই বৈঠক আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এই বৈঠক নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের বিষয় জানা যায়নি ।
কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে যে স্বাভাবিক ভাবে সেনা বৈঠক আয়োজিত হয় নয়াদিল্লিতে। তা হলে এবার কেনো কলকাতা ? বিশেষজ্ঞদের মতে , এই পূর্বাঞ্চল বা ইস্টার্ন জোন হলো দেশের সব থেকে বড় কমান্ড এড়িয়া। এই প্রান্তেই রয়েছে চিকেনস নেক-সহ বাংলাদেশের দীর্ঘ সীমান্ত। বড় সীমানা অঞ্চল রয়েছে চীনের সাথেই। তাই বলা বাহুল্য , এই এলাকা যেদেশের অন্যান্য জায়গার তুলনায় কিছুটা হলেও বেশিই সংবেদনশীল ।
সূত্রের খবর , উচ্চ পদস্থ সেনাকর্তা দের নিয়ে আয়োজিত এই সম্ভাব্য বৈঠকে , প্রধানমন্ত্রী মোদী সেনাকর্তাদের উদ্দেশে ভাষণ দিতে পারেন। এই ভাষণে বিভিন্ন বিষয়ে থাকতে পারে , যেমন সীমান্তে আরো কতটা নিরাপত্তা প্রয়োজন? কী কী আর্টিলারি মোতায়েন করার দরকার রয়েছে? এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হতে পারে বলে সম্ভাবনা।







