কিছুদিন পরই লোকসভা নির্বাচন। নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল। উল্লেখ্য দেশ জুড়ে তৈরি হয়েছে এক বিশেষ জোট ‘ ইন্ডিয়া জোট ‘। মূলত বিজেপি শাসনকে দমন করতেই তৈরি হয়েছে এই জোটের। সেই জোটে অংশগ্রহণ কারি দল কংগ্রেস দলের তরফ থেকে জানানো হলো একটি বিশেষ পরিকল্পনার কথা।
কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা জানান,”আমরা সংসদের জন্য একটি বিশদ কর্মপরিকল্পনা তৈরি করেছি। প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সে বিষয়ে বিস্তারিত জানাবেন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কংগ্রেসের গ্যারান্টি বাস্তবায়নের জন্য একটি সম্পূর্ণ খসড়া তৈরির ঘোষণা করেছেন।”
তিনি আরও বলেন,” সেখানে সংসদের জন্য একটি বিশদ দশ-দফা কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে যা নিয়ে আলোচনা করা হয়েছে এবং বহুলাংশে একমত হয়েছে।”







