বলিউডের অন্যতম অভিনেতা বরুণ ধাওয়ান। তার হাসিখুশি ও কিউট মুখশ্রী যেমন দর্শকদের খুব পছন্দ তেমন তার খুনসুটি ভরা স্বভাবও দর্শকদের নজর কাড়ে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বরুণ দিন দিন পোক্ত অভিনেতা হয়ে উঠছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, কমার্শিয়াল ছবি করতে তিনি পছন্দ করেন ঠিকই কিন্তু বর্তমানে সে নিজেকে অন্যরকম চরিত্রে দেখতে চান। নিজের অভিনয়ের স্কিল নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান। বর্তমানে তিনি এখন শরীর চর্চায় ব্যস্ত। নিয়মিত দীর্ঘ সময় ধরে জিম করেন। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে তার সুকাঠামো চেহারা। তবে বুকের উপর একটা কাটা তরমুজের স্টিকার লাগিয়ে শেয়ার করেছেন ছবিটি।
বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাটের একত্রিত সিনেমা ‘ স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ‘ থেকেই তার অভিনয় জগতে যাত্রা শুরু করেছিলেন। জাহ্নবী কাপুরের সাথে বরুণের শেষ ছবি মুক্তি পেয়েছিল ‘ বাওয়াল ‘। ওটিটিতে রিলিজ করলেও দর্শকদের মন কেড়েছে বরুণের অভিনয়।







