নিজস্ব সংবাদদাতা: ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন একাধিক বলিতারকা। ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে এই উৎসব। এই ১২ দিন ধরে প্রদর্শিত হবে ছবি। সঙ্গে দেখানো হবে টেলিভিশন শো। কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পৌঁছে গিয়েছে বলিউড তারকারা। বলিউড থেকে একাধিক সদস্য হাজির হয়েছেন চলছে কান ফিল্ম ফেস্টিভ্যালে।
এই ১২ দিন ধরে প্রদর্শিত হবে ছবি। সঙ্গে দেখানো হবে টেলিভিশন শো। বলিউড থেকে একাধিক সদস্য হাজির হয়েছেন চলছে কান ফিল্ম ফেস্টিভ্যালে।
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে প্রাক্তন বিশ্ব সুন্দরীকে। উৎসবে তিনি অন্যতম মুখ। প্রতি বছর রেড কার্পেটে দেখা যায় তাঁকে। এবারও সেখানে ছিলেন ঐশ্বর্য। সঙ্গী আরাধ্যা বচ্চন।
অন্য দিকে, ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে হাজির হন উর্বশী রাওতেলা। উৎসবের প্রথম দিনে রেড কার্পেটে গলায় সোনালি রঙের টিকটিকির নেকলেসে দেখা গিয়েছে তাঁকে। ফ্লোরাল রাফেল হট পিঙ্ক বল গাইনে। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী পরভিন ববির বায়োপিকে দেখা যাবে তাঁকে।
এই প্রসঙ্গে উর্বশী জানান, কান ফিল্ন ফেস্টভ্যাস বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব। সেখানে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন উর্বশী। সঙ্গে জানান, তিনি পরভিন ববির বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ৭৬ তম কান ফিল্ম ফেস্টভ্যালের দেখানো হবে তাঁর ছবি।
কান ফিল্ম ফেস্টিভ্যালে এই প্রথম উপস্থিত হয়েছিলেন পতৌদি পরিবারের কন্যা, বলিউড অভিনেত্রী সারা আলি খান। লাল গালিচায় তাক লাগালেন তিনি। আইভরি লেহেঙ্গায় গ্ল্যামারাস লাগছে বলি ডিভাকে। সোশ্যাল মিডিয়ায় সারা ছবিগুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
কানে উপস্থিত হয়েছিলেন এষা গুপ্তাও। তাঁর লুকসও যেন নজর সকল অনুগামীদের। কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করে ফেললেন অভিনেত্রী অভিনেত্রী। কানের রেড কার্পেটে হাঁটার ছবি শেয়ার করেছেন তিনি নিজে। সাদা থাইস্লিট পোশাকে গ্ল্যামারাস অভিনেত্রী। এশার এই গাউনটি ডিজাইন করেছেন নিকোলাস জেব্রান। পোশাকের সঙ্গে মিলিয়ে অভিনেত্রীর মুখে ছিল হালকা মেকআপ। ফ্রেড প্যারিশ জুয়েলারি লাইনের একটা সাদা আংটি ও কানের দুলে মোহময়ী তিনি।
এছাড়াও ম্রুনাল ঠাকুর, অনুষ্কা শর্মা সহ বহু বলি তারকাকে প্রথমবার দেখা গেলো এই উৎসবে।







