বিনোদন

বড় পর্দায় ফিরছেন রণজয় বিষ্ণু, ১৪ বছর পর অনিন্দিতার সঙ্গে জুটি বাঁধছেন

ছোট পর্দায় ধারাবাহিক শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেতার রনজয় বিষ্ণু। জি বাংলায় জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম হয়ে উঠেছিল ‘কোন গোপনে মন ভেসে যায়’ ধারাবাহিক। তবে এবার বড় পর্দায় কার সঙ্গে যদি বাঁধবেন নায়ক রনজয়?

শেষবার অভিনেতা রনজয় বিষ্ণুকে দেখা গিয়েছিল রুবেল রুবেল ঘরণী শ্বতা ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধতে। এমনকি সেই জুটি মানুষ বেশ পছন্দও করেছিল। তবে ২০১১ সালে অভিনেতাকে দেখা গিয়েছিল ‘ঘরে ফেরার গান’ ধারাবাহিকে। যেখানে তিনি জুটি বেঁধেছিলেন অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে। তারপরে কেটে গেছে প্রায় এক যুগেরও বেশি সময়। ফের ১৪ বছর পর সেই অভিনেত্রীর সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন। তবে এবার আর ছোট পর্দায় নয় এক্কেবারে বড়পর্দায় অভিনেত্রী অনিন্দিতার সঙ্গে জুটি বাঁধবেন নায়ক।

এবার এক ভিন্ন ধরনের গল্পের সিনেমা গড়ে উঠছে সৌম্য রায়চৌধুরীর পরিচালনায়। নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে বেশ উৎসাহী নায়ক। বর্তমানে বেশিরভাগ সময় মুম্বাইয়ে থেকে থ্রিলার ঘরোনার ছবি ও ওয়েব সিরিজে দেখা যায় অনিন্দিতাকে। তবে এবার এই সিনেমায় কোন চরিত্রে থাকবেন তা এখনো স্পষ্ট করেনি সিনেমার নির্মাতারা। তবে বহুদিন পর সেই পুরনো ছোটপর্দার জুটিকে বড় পর্দায় দেখতে পাওয়ার খবরে বেশ আনন্দিত দর্শক মহলের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.