খেলাধুলা

বেঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষায় পাশ বহু তারকা, রোহিতকে ঘিরে জোর ধোঁয়াশা

এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দু—ফিটনেস টেস্ট। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ইয়ো-ইয়ো ও নতুন সংযোজিত ব্রঙ্কো টেস্টে অংশ নেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, জিতেশ শর্মা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ ও রোহিত শর্মা। খেলার বাইরে থাকলেও বিশেষভাবে ডাকা হয়েছিল রোহিতকে। বয়স ৩৮ হলেও তিনি শুধু পরীক্ষায় পাশ করেননি, বরং পারফরম্যান্স ও ফিটনেস দিয়ে সবার মন জয় করেছেন। বোর্ডের ঘনিষ্ঠ মহলের খবর, রোহিতের শারীরিক ফিটনেস দেখে বিশেষভাবে সন্তুষ্ট কোচিং স্টাফ।

তবে প্রশ্ন উঠছে বিরাট কোহলিকে নিয়ে। কেন তিনি ফিটনেস পরীক্ষায় নেই? সূত্র বলছে, তিনি রয়েছেন লন্ডনে, ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিচ্ছেন। বোর্ড তাঁকে ডেকেছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গুঞ্জন, হয়তো সিরিজ শুরুর আগেই তিনি বেঙ্গালুরুতে গিয়ে টেস্ট দেবেন। অন্যদিকে, জ্বরে আক্রান্ত হয়ে দলীপ ট্রফি থেকে সরে দাঁড়ানো শুভমন গিলও পরীক্ষায় পাশ করে এশিয়া কাপের দলে জায়গা পাকা করেছেন। সব মিলিয়ে এশিয়া কাপের আগে রোহিতের ফিটনেস স্বস্তি দিলেও, কোহলির নাম ঘিরে এখনও রহস্য কাটেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.