দেশবিদেশ

রাশিয়ার নতুন প্রস্তাব: প্রতিরক্ষা ও জ্বালানি খাতে ভারতের জন্য বড় সুবিধা

ভারত-রাশিয়া সম্পর্ক আরও গভীর হচ্ছে। পশ্চিমি দেশগুলির চাপ ও আমেরিকার বারবার সতর্ক করার পরও এই দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক বন্ধন অটুট রয়েছে। বরং সাম্প্রতিক প্রস্তাবে মস্কো ভারতকে প্রতিরক্ষা ও জ্বালানি খাতে নতুন সুবিধা দেওয়ার ঘোষণা করেছে, যা আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

রাশিয়ার নতুন প্রস্তাব অনুযায়ী, ভারতকে অতিরিক্ত S-400 ট্রায়াম্ফ মিসাইল সিস্টেম দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০১৮ সালে প্রায় ৫.৫ বিলিয়ন ডলারের চুক্তিতে ভারত ৫টি S-400 কেনে। এর মধ্যে ইতিমধ্যেই ৩টি সিস্টেম ভারতের হাতে এসেছে। অন্যান্য ২টি ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে সরবরাহ করা হবে। জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনার এয়ার ডিফেন্সে এই সিস্টেমের কার্যকারিতা দেখা গিয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে ভারতের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে।

প্রতিরক্ষার পাশাপাশি জ্বালানি ক্ষেত্রেও রাশিয়া ভারতকে বড় সুবিধা দিচ্ছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ইউরাল ক্রুড অয়েল রপ্তানিতে ভারতকে প্রতি ব্যারেল তেলে ৩ থেকে ৪ ডলার পর্যন্ত ছাড় দেওয়ার পরিকল্পনা করেছে মস্কো। গত সপ্তাহে ছাড় ছিল ২.৫ ডলার, জুলাইয়ে ছিল মাত্র ১ ডলার। ক্রমশ এই ছাড় বাড়িয়ে ভারতকে দীর্ঘমেয়াদি জ্বালানি অংশীদার হিসেবে দেখার বার্তা দিচ্ছে রাশিয়া। এর ফলে ভারতের আমদানি খরচ কমবে ও অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

বিশ্ব বাজারে তেলের অস্থিরতা ও ভূরাজনৈতিক টানাপোড়েনের সময়ে রাশিয়ার এই প্রস্তাব ভারতের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে আমেরিকা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বহুদিন ধরেই ওয়াশিংটন চাইছে ভারত রাশিয়ার উপর নির্ভরতা কমাক। তবে ভারত বারংবার কৌশলগত স্বাধীনতা বজায় রেখে জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.