রাজ্যে পুজোর আগেই সিভিক পুলিশের বাড়লো বোনাস।
রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য ভালো খবর এল। এবার পুজোয় তাদের বোনাস বৃদ্ধি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক লাফে তাদের বোনাস বেড়ে গেল প্রায় ১৩ শতাংশ। বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে। এই বছর বোনাস বাবদ ৬০০০ টাকা পাবেন সিভিক ভলান্টিয়াররা।






