দেশ

একাধিক প্রকল্প উদ্বোধনে অরুণাচল প্রদেশ ও ত্রিপুরায় সফর প্রধানমন্ত্রীর

দেবিপক্ষের সূচনা হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই রাজ্যে সফরে। সোমবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার উদ্যেশ্যে যাত্রা শুরু করেন তিনি। পাশাপাশি ত্রিপুরার মন্দির কমপ্লেক্সের উন্নয়নমূলক একাধিক কাজের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী।

প্রথমেই অরুণাচল প্রদেশে পা রেখেই এক ঝাঁক প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে পৌঁছে দুটি বড় জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যেগুলি হলো হেও হাইড্রো ইলেকট্রিক প্রকল্প (২৪০ মেগাওয়াট) ও তাটো-I হাইড্রো ইলেকট্রিক প্রকল্প (১৮৬ মেগাওয়াট)। এই প্রকল্পগুলি সিয়োম সাব-বেসিন এলাকায় অবস্থিত হয়েছে। যার ব্যায় হয়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকারও বেশি অর্থ। যার মাধ্যমে জলবিদ্যুৎ সম্ভাবনাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে সক্রিয় ভূমিকা পালন করবে।

এছাড়াও তাওয়াংয়ে একটি আধুনিক কনভেনশন সেন্টারের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী। যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে ৯,৮২০ ফুট উঁচুতে তৈরি হয়েছে। এমনকি ১,৫০০ জন প্রতিনিধি ধারণক্ষম এই সেন্টারটি জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন সাংস্কৃতিক উৎসব ও প্রদর্শনীর আয়োজনের জন্য উপযুক্ত স্থান হিসেবে তৈরি করা হবে। পাশাপশি অরুণাচল প্রদেশের ১,২৯০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন তিনি। যার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য পরিকাঠামো, অগ্নিনির্বাপক সেবা, কর্মরত মহিলাদের জন্য হোস্টেল তৈরির কাজ চলছে জোর কদমে। এমনকি স্থানীয় করদাতা, ব্যবসায়ী ও শিল্প প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জিএসটি হারের সংস্কার প্রসঙ্গে।

পাশাপশি ত্রিপুরা সফরে গিয়ে গোমতি জেলার উদয়পুর শহরে অবস্থিত মাতাবাড়ি মন্দির কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করতে চলেছেন তিনি। যেই মন্দির ৫১টি শক্তিপীঠের মধ্যে অন্যতম ঐতিহাসিক মন্দির। যার ওপরে করানো হবে কচ্ছপের আকৃতি। এমনকি প্রকল্পগুলির মধ্যেই হবে মন্দির চত্বরের আধুনিকায়ন, নতুন প্রবেশপথ নির্মাণ, উন্নত ড্রেনেজ ও সুরক্ষা ব্যবস্থা। এছাড়াও তিনতলা বিশিষ্ট একটি কমপ্লেক্স তৈরি হবে। যেখানে থাকবে স্টল, ধ্যান কক্ষ, অতিথি আবাস, অফিস কক্ষ প্রভৃতি সুবিধা। এই সমস্ত প্রকল্প আগামী দিনের অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার পর্যটন, কর্মসংস্থান ও স্থানীয় ব্যবসা উন্নয়নে ক্ষেত্রে সাহায্য করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.