দেশরাজ্য

অযোধ্যায় ভয়াবহ বিস্ফোরণ: বাড়ি ধসে মৃত্যু ৫ জনের, আহত একাধিক — মুখ খুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

অযোধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাগলাভারি গ্রামের একটি বাড়ি। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা বাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের, গুরুতর আহত আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী দলের আশঙ্কা, ধ্বংসাবশেষের নিচে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন। চলছে তীব্র উদ্ধার অভিযান।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার বা প্রেশার কুকার বিস্ফোরণ থেকেই দুর্ঘটনা। অযোধ্যার জেলাশাসক নিখিল টিকারাম ফুন্দে জানিয়েছেন, “ফরেনসিক রিপোর্টের পরেই বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।”

ঘটনার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। আহতদের দ্রুত চিকিৎসা ও উদ্ধারকাজে গাফিলতি না করারও নির্দেশ দেন তিনি।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। পাশাপাশি, তিনি বিস্ফোরণের সম্পূর্ণ ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

উল্লেখ্য, মাত্র একদিন আগেই কানপুরে একটি দোকানে ভয়াবহ বিস্ফোরণে জখম হন আটজন। পুলিশের দাবি, সেখানেও গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। পরপর দু’দিনে দুই জেলায় একই ধরণের বিস্ফোরণ ঘটনায় প্রশ্ন উঠছে — যোগীরাজ্যে বারবার কেন এমন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ?

#অযোধ্যা #বিস্ফোরণ #যোগীআদিত্যনাথ #উত্তরপ্রদেশ #AayodhyaBlast #BreakingNews

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.