বিনোদন

ভিড় ঠাসা শহরে নেচে উঠল কোয়েলের মন ; কিন্তু কেন ?

হাতে আর কিছু দিন বাকি পুজোর। এখনো পর্যন্ত মহালয়া সম্পন্ন হয় নি। সকলের কাছে এই পুজো পুজো ভাবটা বেশ আনন্দের । মল্লিক বাড়িও সেজে উঠছে পুজোর সাজে। শেষ মুহূর্তে চলছে জোর কদমে প্রস্তুতি। মল্লিক বাড়ির মেয়ে ভীষণ ব্যস্ত পুজোর কাজের মধ্যে। এবারের পুজোতে মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। তবে এসবের মধ্যে কলকাতা শহরে গাড়ির মধ্যে নেচে উঠল নায়িকার মন ।

হাজারো গাড়ির ভিড়ে সিগন্যালে আটকে রয়েছেন মা দুর্গা! যেই দৃশ্য হঠাৎই ধরা পড়েছে নায়িকার চোখে। ট্রাকে করে মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে তার গন্তব্যে। পুজোর সাজে সেজে উঠছে গোটা শহর। শহরের সঙ্গে নায়িকার মন ও সেজে উঠেছে পুজোর রঙে। বাড়ি ও বাইরে, সব কিছু মিলিয়ে তিনিও রেডি পুজোর জন্য। ইন্ডাস্ট্রিতে এমনই এক ছবি শেয়ার করে সেই বার্তাই দিলেন কোয়েল মল্লিক। তিনি বলেছেন “পুজো বলতেই মনে পড়ে ভোগ বিতরণ। ছোড়দি আমাকে ফ্রকের উপর শাড়ি পরিয়ে দিত। ছোড়দিকে আমি লিপস্টিক পরিয়ে দিতাম। মা আমাকে লিপস্টিক পরতে দিত না। গিন্নি বান্নি হয়ে সেজে পুজো দেখতাম আমরা। বয়স্করা নামতে পারতেন না। আমারা ঘরে ঘরে গিয়ে প্রসাদ দিয়ে আসতাম। অনেক ঘর, অনেক সিঁড়ি আমাদের বাড়িতে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.