রাজ্য

ফুলবাড়িতে বিদেশী মদের দোকান ভাঙচুর করলেন মহিলারা !

নিজস্ব সংবাদদাতা : ফুলবাড়িতে এবার বিলেতি মদের দোকান ভাঙলেন মহিলারা। শনিবার ফুলবাড়ি সংলগ্ন পুঁটিমাড়ি এলাকার লাইসেন্সপ্রাপ্ত একটি বিলিতি মদের দোকানে এলাকার মহিলারা মদের বন্ধের দোকান দাবিতে বিক্ষোভ দেখান।সেই মদের দোকান সহ রেস্তোরাঁয় ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ির থানার পুলিশ।

এই বিষয়ে মহিলারা জানান, এই মদের দোকান বন্ধ করতে হবে।এই দোকান থেকে মদ নিয়ে রাস্তার পাশে বসে অনেকে মদ্যপান করেন।আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারিনা।প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হয়। বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে সমস্যা হয়।এই মদের দোকানের জন্য আমরা ঘর সংসার করতে পারছি না।এলাকার শিশুদের ওপরও এর প্রভাব পড়ছে।আমরা চাই মদের দোকান বন্ধ করা হোক। টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে,যারা পরিবারের মুখ্য তারা মদ খেয়ে মদের নেশায় সারাদিন কাটিয়ে দিচ্ছেন আর আমরা সংসার চালাতে হিমসিম খাচ্ছি। আমাদের দাবী অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক। না হলে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে আমরা একেবারেই ভেসে যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.