নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-পূর্ব বর্ধমান জেলার,মেমারি দু’নম্বর ব্লকের বড় পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে উন্টিয়া গ্রামে শ্রীশ্রী রক্ষা কালী মাতা পুজো ২০১ বছরে পদার্পণ করলো।
প্রত্যেক বছর জৈষ্ঠ মাসের দ্বিতীয় শনিবার এই পুজো অনুষ্ঠিত হয়। পুজো কে ঘিরে বহু মানুষের সমাগম হয়।
দুদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পুজো। পুজোর নিয়ম রীতি মেনে নিষ্ঠা সহকারে পুজো ,হোম যজ্ঞ ,অষ্টপ্রনাম ,ধুনো পোড়ানো সহ বলিদান প্রথা আছে বলেও জানান পুজো কমিটির সদস্য।
পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন, পুরোহিত শুভেন্দু মুখার্জী, উন্টিয়া গ্রামের শ্রী শ্রী রক্ষা কালী পুজো কমিটি ও মন্দির নির্মাণ কমিটি সেকেটারি অম্লান হাটি, কোষাধক্ষ সূর্যকান্ত চক্রবর্তী পুজো কমিটির সকল সদস্য ও ভক্তবৃন্দ।







