রাজনীতি

ত্রিপুরা সংহতি দিবস পালন সিপিআইএম-র 

কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান:-পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার পক্ষ থেকে সারা দেশের সাথে ১০ মে ২০ মে এগারো দিন ব্যাপী ত্রিপুরা সংহতি দিবস পালনের আহ্বান জানানো হয়, সেই মর্মে রবিবার পূর্ব বর্ধমান জেলার, রায়না দুই ব্লকের লোহাই বাজারে সিপিআইএমের তরফে পালিত হয় ত্রিপুরা সংহতি দিবস।

এইদিন প্রাক্তন রায়না বিধানসভার সি পি আই এমের প্রাক্তন বিধায়ক বাসুদেব খাঁ জানান,২ রা মার্চ ২০২৩ তারিখে ত্রিপুরা বিধানসভার নির্বাচনী ফলাফল ঘোষিত হয়। নির্বাচন ঘোষণার পর থেকে অনেকটা শান্তিপূর্ণ আবহাওয়া থাকলেও ফল ঘোষণার পর থেকেই বামপন্থী সমর্থকদের উপর তীব্র ও ব্যাপক সন্ত্রাস নামিয়ে আনা হয় বিজেপির তরফে। ইতিমধ্যে সাত জনকে হত্যা করা হয়েছে। তাই ত্রিপুরার ভয়াবহ পরিস্থিতির চিত্র সারা দেশে মানুষের কাছে তুলে ধরার জন্য দেশজুরে ত্রিপুরার সংহতিতে প্রচার কর্মসূচির ডাক দেওয়া হয়, আর তাই আমরা আজকে উক্ত কর্মসূচি পালন করলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.