বিদেশ

ওসমান হাদির মৃত্যুতে শোক ও উত্তেজনায়, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ঢাকার রাজনীতিতে উত্তেজনার আবহাওয়ার মধ্যেই গুলিবিদ্ধ তরুণ নেতা শরিফ ওসমান হাদির। এবার সেই মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হলো বাংলাদেশে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় গভীর শোকপ্রকাশের পাশাপাশি মধ্যরাতে জাতির উদ্দেশে ভাষণ দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারে দেওয়া ভাষণে ইউনুসের মুখে উঠে আসে বিভিন্ন ইস্যু। সেই বার্তায় প্রথমেই তাঁর মুখে উঠে এসেছে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের কাছ থেকে ফোনে তিনি এই দুঃসংবাদ পাওয়ার বিষয়। পাশাপাশি শোকসস্তব্ধ পরিবার, স্ত্রী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। গত ১৬ মাস ধরে বাংলাদেশে কট্টরপন্থী রাজনীতির পরিচিত মুখ ছিলেন ওসমান হাদি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিরোধিতার পাশাপাশি ভারতবিরোধী বক্তব্য ও আন্দোলনের জন্য তিনি বিশেষভাবে আলোচিত ছিলেন।

ভারতীয় আধিপত্যবাদের অভিযোগ তুলে তরুণ প্রজন্মকে সংগঠিত করার চেষ্টাও চালিয়ে গিয়েছিলেন বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। গত শুক্রবার ঢাকায় নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন তিনি। এরপর থেকেই তাঁকে হত্যার ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছে বাংলাদেশের একাংশ। হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়েছে বলেও দাবি করে কোনও তথ্যপ্রমাণ ছাড়াই ভারত সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন করেছেন। যা ২ দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে।
ভাষণে ইউনুস জানান, শহিদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। তাঁর মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সেই দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার ব্যবস্থা থাকবে।
এই হত্যাকান্ডের সঙ্গে যুক্তদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি জনগণকে সংযম ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ওসমান হাদির মৃত্যু যেন রাজনৈতিক অস্থিরতার হাতিয়ার না হয়ে ওঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.